SA vs IND: সূর্যদের ব্যাটিং নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট, টিম বাসে গান গেয়ে সঞ্জুর জন্মদিন পালন, দেখুন ভিডিও
প্রোটিয়া সফরে প্রথম টি২০ ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। বুধবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে সেঞ্চুরিয়ানে। সিরিজ জিততে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই ভারতের কাছে। শেষ ম্যাচে হারলেও ভারতীয় দল কিন্ত চাপে নেই, বরং ফিল গুড মেজাজেই আছে।
পোর্ট এলিজাবেথ যার বর্তমান নাম গকেবেরহার সেখান থেকে সেঞ্চুরিয়ানে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এই যাত্রাপথের একটি সংক্ষিপ্ত ভিডিও তুলে ধরেছে বিসিসিআই। দলের সদস্য সঞ্জু স্যামসনের জন্মদিন পালন করেছেন তাঁর সতীর্থরা। টিম বাসের মধ্যেই গান পেয়ে সঞ্জুর জন্মদিন পালন করেন অর্শদীপ, রামনদীপরা। সেঞ্চুরিয়ানের হোটেলে পৌঁছে কেকও কাটেন সঞ্জু।

তৃতীয় ম্যাচে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টেক উদ্বেগে রেখেছে দলের ব্যাটিং। কারণ প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন শতরান করায় বাকিদের ব্যর্থতা ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে সঞ্জু সহ গোটা টপ আর্ডার ব্যর্থ হয়েছে। ফলে স্কোর বোর্ডে বড় রান তুলতে পারেননি ভারত। অভিষেক শর্মা এই সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং বা তিলক ভর্মারাও ব্যাট হাতে রান পাচ্ছেন না। হার্দিক পাণ্ডিয়া প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে লড়াকু একটা ইনিংস খেলেন।
Gqeberha ✈️ Centurion
— BCCI (@BCCI) November 12, 2024
A journey ft. smiles and birthday celebrations 😃🎂#TeamIndia | #SAvIND pic.twitter.com/KnP1Bb1iA1
এই পরিস্থিতিতে রামনদীপ সিংকে মিডল অর্ডারে দলে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। একই অবস্থা পেস বোলিং বিভাগেও কারণ আবেশ খান বা অর্শদীপ সিং খুব একটা ছন্দে নেই। অর্শদীপ সিং প্রথম ম্যাচে ২৫ রানে একটি উইকেট নেন, দ্বিতীয় ম্যাচে ৪১ রান খরচ করে একটি উইকেট নেন।
Champions Trophy: পাকিস্তানে খেলতে আসছেন না কেন? প্রোটিয়াদের দেশে ভক্তের প্রশ্নে কী উত্তর দিলেন সূর্য?
দুই ম্যাচে তাঁদের ব্যর্থতা ঢেকে দিয়েছেন স্পিনাররা। কিন্ত প্রোটিয়াদের দেশে সব ম্যাচে স্পিনাররা জেতাতে পারবেন না। ফলে পেসারদের নিয়েও ভাবতে হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ককে। যশ দয়াল বা বিজয় কুমার বৈশখকে সুযোগ দেওয়া হতে পারে তৃতীয় ম্যাচে।












Click it and Unblock the Notifications