SA vs IND: সূর্যদের মিশন দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়া দেশ সম্পর্কে প্রশ্নোত্তরে মাতলেন অর্শদীপরা? দেখুন ভিডিও

নিউজিল্যান্ড সিরিজে হারের পর একদিকে ভারতীয় টেস্ট দল যখন অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে তখন দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি২০ দল। প্রোটিয়া দেশ সম্পর্কে ভারতীয় ক্রিকেটারদের নলেজ কেমন? সেটাই উঠে এল বিসিসিআইয়ের একটি ভিডিও-তে।

আগামী ৮ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে রবিবারই ম্যান্ডেলার দেশে রওনা দিলেন ভারতীয় ক্রিকেটাররা। রাতে ডারবানে পৌঁছে যায় ভারতীয় দল। গম্ভীর বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া যাবেন। ফলে প্রোটিয়া সফরে ভারতীয় দলের কোচিং করাবেন লক্ষ্মণ। সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, অর্শদীপ সিংদের যথেষ্টই চাপমুক্ত দেখিয়েছে। এমনকি দলের পরিবেশও ফিলগুড।

কয়েক মাস আগেই এই দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়েই টি২০ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। যদিও দুটি ভারতীয় দলের মধ্যে পার্থক্য অনেক, সব সিনিয়র ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দলে আছেন ফলে তরুণ তুর্কিদের নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরের দল গঠন করা হয়েছে। ভারত থেকে রওনা দেওয়া থেকে ডারবান পৌঁছানো পর্যন্ত ভারতীয় দলের যাত্রাপথকে একটি ভিডিও-র মাধ্যমে তুলে ধরা হয়েছে বিসিসআইয়ের পক্ষ থেকে।

এই ভিডিও-র শুরুতে দেখা যাচ্ছে অভিষেখ শর্মা প্রশ্ন করছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বের একমাত্র দেশ যেখানে তিনটি রাজধানী শহর আছে.? এটা ঠিক না ভু‌ল? তি‌লক ভর্মা উত্তর দিতে পারেন না। এরপর অক্ষর প্যাটেল অর্শদীপকে প্রশ্ন করেন দক্ষিণ আফ্রিকার জাতীয় পশু আফ্রিকান হাতি? অর্শদীপ প্রথমে বলেন এটা ভুল। এরপরই অক্ষর পাল্টা প্রশ্ন করেন তাহলে আসল উত্তর কী? অর্শদীপ বলে সেটা তো আমি জানি না।

এরপর অভিষেক শর্মা পাল্টা প্রশ্ন করেন দক্ষিণ আফ্রিকায় ১১টি সরকারি ভাষা আছে, এটা ঠিক না ভু‌ল? তিলক সহ অন্য ক্রিকেটাররা বলেন এটা ভু‌ল, অন্য একজন বলেন আমার ও মনে হয় এটা ঠিক। তিনি ভুল না ঠিক সঠিকভাবে বলতে পারেন না। অর্শদীপ বলেন এটা ৫০-৫০। ঠিকও হতে পারে ভুলও হতে পারে।


বর্তমানে টি২০ এবং টেস্টের দল সম্পূর্ণ আলাদা। ফলে কোনও রকম জটিলতা হয়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। ইমার্জিং এশিয়া কাপে ভালো খেলা রমনদীপ সিং এই সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে বাকি দলে খুব বেশি চমক নেই। আগামী ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই সিরিজের ম্যাচগুলি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+