SA vs IND: সারা বছর টি২০ ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স ভারতের, সিরিজ জিতে কী বললেন অধিনায়ক সূর্যকুমার?
জয় দিয়েই চলতি বছরের মতো টি২০ ক্রিকেট শেষ করল ভারতীয় দল। শুক্রবার ভারতীয় দল ২০২৪ সালের শেষ টি২০ ম্যাচ খেলতে নেমেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ১৩৫ রানে জয় হাসিল করল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টি২০ ক্রিকেটে একটা স্মরণীয় বছর শেষ করল ভারত।
চলতি বছরে ভারত মোট ২৬টি টি২০ ম্যাচ খেলেছে এরমধ্যে জয় পেয়েছে ২৪টি ম্যাচেই। এরমধ্যে জিতেছে টি২০ বিশ্বকাপও। ফলে বছরভর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দাপট বজায় রাখে ভারত। বছরের শুরুতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজ জেতে। এরপর বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত।

ভারতের জয়ের শতাংশ ৯২.৩০। টি২০ ক্রিকেটে এমন সাফল্যমণ্ডিত বছর খুব কমই এসেছে ভারতীয় ক্রিকেটে। টি২০ বিশ্বকাপের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। ফলে এই ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হন সূর্যকুমার। স্থায়ী অধিনায়ক হওয়ার পর সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখলেন সূর্য।
সিরিজ জয়ের পর আনন্দে ভাসছে গোটা ভারতীয় শিবির। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই অস্ট্রেলিয়াই গিয়েছেন। এক ঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে ম্যান্ডেলার দেশে এসেছিলেন সূর্যকুমার।
সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় তরুণ তুর্কিরাই দাপুটে জয় হাসিল করল প্রোটিয়া ভূমিতে। সিরিজ জয়ের পর নিজের দলকে নিয়ে গর্বিত সূর্যকুমার। একইসঙ্গে জয়ের কৃতিত্বূ দিলেন ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সবাইকে। তাঁর ক্রিকেটকীয় কেরিয়ারে এই জয় যে উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে থাকবে সেটাও জানাতে ভুল করলেন না সূর্য।
সূর্যকুমার বলেন, 'এই সফরটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকায় এসে জিতেই ফিরতে চেয়েছিলাম। এই জয়টা আমার কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। আমি অত্যন্ত কৃতিত্ব সাপোর্ট স্টাফদের নিয়ে কারণ তাঁরা মাঠের বাইরে থেকে সাহায্য করে গিয়েছেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্রিকেটারদের বলা হয়েছিল, আনন্দ উপভোগ করে ম্যাচ খেলতে।'
একইসঙ্গে সূর্য বলেন, 'সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমরা চেয়েছিলাম জয়ের ধারাকে বজায় রাখতে। আজ আমরা ভালো খেলেছি এবং জয় পেয়েছি। তরুণ ক্রিকেটাররা খুব ভালো পারফরম্যান্স করেছেন।'
যে পারফরম্যান্স করলেন সঞ্জু তাতে কি তিনিই টি২০-তে ভারতের স্থায়ী ওপেনার হয়ে গেলেন? এই প্রসঙ্গে সূর্য বলেন, 'আমার পক্ষে এখনই বিষয়টি বলা সম্ভব নয়, কারণ আমি এই সময়টা উপভোগ করতে চাই। কোচের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে। এটা দলের জন্য খুবই ভালো যখন অনেক ক্রিকেটার থাকেন, এরজন্য বিসিসিআই ও নির্বাচকদের কৃতিত্ব দিতে চাই।'












Click it and Unblock the Notifications