SA vs IND: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, দুই দলের প্রথম একাদশ জানুন
বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে উন্মাদনার মধ্যেই শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের টি২০ সিরিজ। শুক্রবার ডারবানে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।
কয়েকমাস আগেই এই দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়েই টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। যদিও সেই দলের কয়েকজন সদস্য বর্তমান ভারতীয় দলে আছেন। সূর্যকুমার যাদবের নেতৃত্বে একাধিক তরুণ ক্রিকেটারকে এই সিরিজের দলে সুযোগ দেওয়া হয়েছে। এই সিরিজে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রামনদীপ সিং এবং বিজয় কুমার বৈশখ। কিন্তু কেউই প্রথম ম্যাচে দলে সুযোগ পেলেন না।

টসে জিতে প্রোটিয়া অধিনায়ক বলেন, পিচ অত্যন্ত ভালো উইকেটে আর্দ্রতা আছে, তাই আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত নিলাম। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, 'আমরা প্রথমে ব্যাট করার পরিকল্পনা করেছিলাম। স্কোরবোর্ডে বড় রান তোলাই আমাদের লক্ষ্য। আমাদের দলের সাজঘরের পরিবেশ দারুন ভালো, সবাই আইপিএলে খেলেছে। নতুন করে কাউকে কিছু বলতে হয়নি। ফলে আমাকে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে না।’
টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা অবসর নিয়েছেন ফলে নতুন এক যুগের সূচনা হয়েছে। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমনার যাদব। এরআগে তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। এবার প্রোটিয়াদের দেশে কঠিন পরীক্ষার মুখে সূর্যকুমার। বর্তমান ভারতের টেস্ট এবং টি২০ দল প্রায় আলামদা।
আইপিএল নিলামের আগে এই সিরিজের গুরুত্ব আরও বাড়িয়েছে। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিসাম হবে। এই সিরিজে কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে। বিশেষ করে অর্শদীপ সিং, জীতেশ শর্মা, বিজয় কুমনার বৈশখদের দিকে যারা তারকা ক্রিকেটার হওয়ার পরও তাঁদের ফ্র্যাঞ্চাইজি রিটেন করেননি।
টি২০ ম্যাচে ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৫ বার জিতেছে ভারত। ১১ বার জিতেছে প্রোটিয়ারা। ডারবানের মাঠে ভারত কখনও হারেনি। এই ম্যাচে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য ভারতীয় দলের।
ভারতের একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
দক্ষিণ আফ্রিকার একাদশ- রায়ান রিকেলটন (উইকেটকিপার), এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, প্যাট্রিক ক্রুগার , জেরাল্ড কোয়েটজি, আন্ডিল সিমেলেন, নকুয়াবা পিটার, কেশব মহারাজ ।












Click it and Unblock the Notifications