SA vs IND:সিরাজের পর বুমরাহের ৬, আগুনে বোলিংয়ে পুড়ে ছাই দক্ষিণ আফ্রিকা, ভারতের জয়ের টার্গেট কত?
প্রথম ইনিংসে বল হাতে নিউল্যান্ডের নবাব ছিলেন মহম্মদ সিরাজ। আর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটিং লাইন আপকে ভাঙলেন বিংধ্বসী বুমরাহ। কেপটাউনের সবুজ উইকেটে প্রথম দিনই পড়েছিল ২৩ উইকেট। দ্বিতীয় দিনের শুরুতেই প্রতিপক্ষকে দ্রুত অল আউট করার লক্ষ্যই ছিল ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৭৬ রানে। জয়ের জন্য ভারতের দরকার ৭৯ রান।
৬২ রানে তিন উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ঝটকা দেন বুমরাহ। রাহুলের হাতে ক্যাচ নিয়ে ফিরে যান বেন্ডিংহ্যাম। এরপর কাইল ভেরেইন আউট হলেন ৯ রানে, সেই বুমরাহের বলেই। বুমরাহের সঙ্গে বোলিং করতে শুরু করেন মুকেশ কুমার। তবে বৃহস্পতিবার শুরু থেকেই বিধংসী ফর্মে ছিলেন বুমরাহ।

শেষ পর্যন্ত বোলিংয়ে পরিবর্তন করেই সাফল্য পেল ভারত। শতরানকারী মার্করামকে ফেরালেন সিরাজ। ১০৩ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেললেন প্রোটিয়া ওপেনার। মার্করাম তাঁর শতরান উৎসর্গ করলেন বিদায়ী টেস্ট খেলা অধিনায়ক ডিন এলগারকে।একটা সময় মার্করামকে ফেরাতে যথেষ্টই বেগ পেতে হয়েছিল ভারতকে। কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিলেন অধিনায়ক রোহিত। গত ইনিংসে ছয় উইকেটে নেওয়া সিরাজকেঠিক সময়ে ফিরিয়ে আনলেন। তাঁর হাতেই আউট হলেন মার্করাম। ২ রানে রাবাদাকে ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণ। বুমরাহ নিলেন ৬ উইকেট।
শেষ দিকে নান্দ্রে বার্গার এবং লুঙ্গিও বেশ কিছুক্ষণ স্থায়ী হন উইকেটে। যদিও শেষ পর্যন্ত প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে শেষ পেরেকটি পুঁতে দিলেন বুমরাহই। তাঁর বলে ৮ রানে আউট হলেন লুঙ্গি। ৬১ রানে ৬ উইকেট নিলেন বুমরাহ। এই নিয়ে নয়বার টেস্টে পাঁচ উইকেট পেলেন বুমরাহ। এরমধ্যে তিনবার পাঁচ উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকাতেই। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে দুইবার করে, এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ায় ১ বার করে নিয়েছেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে সিরাজ তিনটি, মুকেশ ২টি ও প্রসিদ্ধ ১টি উইকেট পান।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৩.২ ওভারে ৫৫ রানে সকলে আউট হয়ে যায় । ১৫ রানে ৬ উইকেট নেন সিরাজ ,বুমরা ২৫ রানে ২ উইকেট নেন এবং ০ রানে ২ উইকেট নেন মুকেশ কুমার ।জবাবে ভারত ৩৪.৫ ওভারে ১৫৩ রান করেন ,কোহলি করেন সর্বোচ্চ ৪৬ রান । ভারতের জয়ের জন্য প্রয়োজন ৭৯ রান। এই ম্যাচ জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে ভারত।












Click it and Unblock the Notifications