SA vs IND: বরুণের সেরা বোলিংয়েও বাঁচল না ভারত, সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

SA vs IND: ২০০৭ সালের পর পোর্ট এলিজাবেথ বা অধুনা গকেবেরহার সেন্ট জর্জেস পার্কে কোনও টি২০ আন্তর্জাতিক হারেনি দক্ষিণ আফ্রিকা। আজও সেই ধারা অব্যাহত থাকল।

সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে ভারতকে ১ ওভার বাকি থাকতে তিন উইকেটে পরাস্ত করল এইডেন মার্করামের দল। বুধবার তৃতীয় ম্যাচের আগে আপাতত সিরিজ ১-১।

SA vs IND

টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তোলেন। হার্দিক পাণ্ডিয়া ৩৯ রানে অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেল ২৭ ও তিলক বর্মা ২০ রান করেন।

একটি করে উইকেট নেন মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, আন্ডিল সিমেলেন, এইডেন মার্করাম ও নকুয়াবা পিটার। ১২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা পাওয়ারপ্লে-র ৬ ওভারে ২ উইকেট হারায়। প্রথম উইকেট পড়ে ২.৫ ওভারে ২২ রানে।

রায়ান রিকেলটন ২টি চারের সাহায্যে ১১ বলে ১৩ রান করেন। এরপর ৫.২ ওভারে ৩৩ রানে প্রোটিয়ারা হারায় দ্বিতীয় উইকেট। মার্করাম ৮ বলে তিন রান করে বরুণ চক্রবর্তীর প্রথম শিকার হন। যদিও বরুণের দাপটে ৪৪ রানে তৃতীয়, ৬৪ রানে চতুর্থ এবং ৬৬ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার।

কামব্যাক ম্যাচে ওপেনার রিজা হেন্ডরিকস ২১ বলে ২৪ রান করেন। মার্কো জানসেন ১০ বলে ৭ ও হেইনরিখ ক্লাসেন ৩ বলে ২ রান করেন। ত্রয়োদশ ওভারে প্রথম ২ বলে ক্লাসেন ও ডেভিড মিলারকে ফেরান বরুণ। মিলার বোল্ড হয়ে বরুণের পঞ্চম শিকার হন, গোল্ডেন ডাক সঙ্গী করে।

১৫.৪ ওভারে দক্ষিণ আফ্রিকা সপ্তম উইকেট হারায় ৮৬ রানে। সিমেলেন ১০ বলে ৭ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে যান। এই সাতজনের মধ্যেই ৫ জন বোল্ড। সপ্তম উইকেট পড়ার পর ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজি দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকেন।

শেষ ২ ওভারে জেতার জন্য প্রয়োজন দাঁড়ায় ১৩ রান। অর্শদীপ সিং প্রথম ২ বলে চার হজম করেন। পরের দুটি বল ডট। শেষ ২ বলে দুটি চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার জয়। টি২০ বিশ্বকাপের পর টি২০ আন্তর্জাতিকে ভারতের এটি দ্বিতীয় পরাজয়।

জিম্বাবোয়ে সফরে প্রথম টি২০ আন্তর্জাতিকে হেরেছিল ভারত। তারপর ওই সিরিজের বাকি চারটি ম্যাচ, শ্রীলঙ্কায় তিনটি এবং দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচে জিতেছিল। দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচ জেতায় টানা ১১টি ম্যাচ জেতার নজির তৈরি হয়েছিল। এদিনের হারে সেই বিজয়রথ থামল।

ট্রিস্টান স্টাবস ৭টি চারের সাহায্যে ৪১ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেন। কোয়েটজি ২টি চার ও ১টি ছয় মেরে ৯ বলে ১৯ রান করে নট আউট থাকেন।

বরুণ চক্রবর্তী চলতি সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানে তিন উইকেট নিয়েছিলেন। এদিন ৪ ওভারে ১৭ রান খরচ করে পেলেন ৫ উইকেট। যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং। রবি বিষ্ণোই ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট দখল করেন।

অর্শদীপ সিং টি২০ আন্তর্জাতিকে জসপ্রীত বুমরাহর ৮৯টি উইকেট দখলের নজির স্পর্শ করেন। তিনি ১টি উইকেট পেলেও ৪ ওভারে ৪১ রান দেন। আবেশ খান ৩ ওভারে ২৩, হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২২ ও অক্ষর প্যাটেল ১ ওভারে ২ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+