SA vs IND: বিধ্বংসী শতরানে সঞ্জু ও তিলক নাম লেখালেন এলিট লিস্টে, বিদেশে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান ভারতের

SA vs IND: টি২০ আন্তর্জাতিকে বিদেশের মাটিতে সর্বাধিক রানের রেকর্ডটি জোহানেসবার্গে গড়ল ভারত। যার ফলে, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের দোরগোড়ায় টি২০-র বিশ্বজয়ীরা।

ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে খেলতে নেমেছে ওয়ান্ডারার্সে। টস জিতে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন ও তিলক বর্মার অপরাজিত শতরানের সৌজন্যে ভারত তুলল ১ উইকেটে ২৮৩।

SA vs IND

টি২০ আন্তর্জাতিকে এটি যেমন বিদেশের মাটিতে ভারতের দলগত সর্বাধিক স্কোর, তেমনই দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া সমস্ত টি২০ ম্যাচের মধ্যে সর্বাধিক দলগত রান। প্রথমে ব্যাট করে আজকের আগে অবধি টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক স্কোর ছিল জিম্বাবোয়েতে।

গত ৭ জুলাই হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত ২ উইকেটে ২৩৪ তুলে ম্যাচ জিতেছিল ১০০ রানে। সেই ম্যাচে ৪৭ বলে ১০০ রান করেছিলেন অভিষেক শর্মা। টি২০ আন্তর্জাতিকে বিদেশের মাটিতে ভারতের সর্বাধিক রানের নজির ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে।

২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত হেরেছিল ১ রানে। ২০ ওভারে ৪ উইকেটে তুলেছিল ২৪৪। সেই ম্যাচে চারে নেমে ৫১ বলে ১১০ রান করে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল।

টি২০ আন্তর্জাতিকে ভারতের দলগত সর্বাধিক রান ৬ উইকেটে ২৯৭। গত ১২ অক্টোবর ভারত হায়দরাবাদে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশকে ১৩৩ রানে হারিয়েছিল। ৪৭ বলে ১১১ রান করে ম্যাচের সেরা হন সঞ্জু। সেটি ছিল সঞ্জুর টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান।

টি২০ আন্তর্জাতিকে ভারতের দলগত সর্বাধিক রানের তালিকায় হায়দরাবাদের সেই স্কোরের পর রইল আজকের ১ উইকেটে ২৮৩। তিন নম্বরে রয়েছে ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তোলা ৫ উইকেটে ২৬০। রোহিত শর্মা ৪৩ বলে ১১৮ করে ম্যাচের সেরা হন, ভারত জিতেছিল ৮৮ রানে।

চারে রয়েছে লডারহিলে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ভারতের ৪ উইকেটে ২৪৪। পাঁচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তোলা ৩ উইকেটে ২৪০। ২০১৯ সালে সেই ম্যাচে ভারত জিতেছিল ৬৭ রানে। ৫৬ বলে ৯১ করে ম্যাচের সেরা হন লোকেশ রাহুল।

সঞ্জু স্যামসন এদিন তৃতীয় টি২০ আন্তর্জাতিক শতরান পেলেন। সর্বাধিক শতরানকারীদের তালিকায় তাঁর আগে ভারতীয়দের মধ্যে শুধু রোহিত শর্মা (৫টি টি২০ আন্তর্জাতিক শতরান) ও সূর্যকুমার যাদব (টি২০ আন্তর্জাতিকে ৪টি শতরান)।

টি২০ আন্তর্জাতিকে সঞ্জু ছাড়াও তিনটি করে শতরান রয়েছে চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি, ইংল্যান্ডের ফিল সল্ট, সংযুক্ত আরব আমিরশাহীর মহম্মদ ওয়াসিম, নিউজিল্যান্ডের কলিন মুনরো ও পাকিস্তানের বাবর আজমের।

তিলক বর্মা পরপর দুটি ম্যাচে টি২০ আন্তর্জাতিক শতরান। যার ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি করে টি২০ আন্তর্জাতিক শতরান করার নজির গেল ভারতীয়দের মধ্যে সঞ্জু ও তিলকের দখলেই। টি২০ আন্তর্জাতিকে ২টি করে শতরান রয়েছে যাঁদের সেই তালিকা:

ভারতের তিলক বর্মা, ফ্রান্সের গুস্তাভ ম্যাককিয়ন, কানাডার অ্যারন জনসন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো, সার্বিয়ার লেসলি ডানবার, জাপানের কেন্ডেল কাডোয়াকি-ফ্লেমিং, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, কুয়েতের রাজীব সান্দারুয়ান, ভারতের লোকেশ রাহুল, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, স্কটল্যান্ডের হেনরি মুন্সে, হংকংয়ের বাবর হায়াত, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+