SA vs IND: দুরন্ত শতরান করে নজির গড়লেন সঞ্জু, জয়ের জন্য প্রোটিয়াদের লক্ষ্য ২০৩
ডারবানে প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তুলল ভারত।
টসে জিতে এই ম্যাচে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মার্করাম। টস জিতলে ভারতের যে প্রথমে ব্যাটিং করার পরিকল্পনা ছিল সেটা প্রথমেই উল্লেখ করেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক চাইছিলেন স্কোর বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে। অধিনায়কের সেই ইচ্ছা পূরণ করলেন সঞ্জু স্যামসন।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে রঞ্জি ট্রফির ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন সঞ্জু। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে যেখানে শেষ করেছিলেন শুক্রবার ডারবানে প্রোটিয়াদের বিরুদ্ধে সেখান থেকে শুরু করলেন সঞ্জু। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন সঞ্জু।
ভারতের অন্য ওপেনার অভিষেক শর্মা ব্যার্থ হলেন। ৮ বলে ৭ রান করে জেরাল্ড কোয়েটজির বলে আউট হলেন অভিষেক। এরপর ক্রিজে নামা অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি গড়ে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রথমে অর্ধশতরান করেন, এরপর ৪৭ বলে ১০০ রান করেন সঞ্জু। বরাবরই ভারতীয় ক্রিকেটে ব্রাত্যজন বলেই পরিচিত সঞ্জু। কিন্তু যখনই সুযোগ পান তখনই নিজের জাত চেনান।
৫০ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং ১০টি ছক্কা। এই ম্যাচে শতরান করে বেশ কিছু নজির গড়লেন সঞ্জু। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে পর পর দুটি টি২০ আন্তর্জাতিকে শতরান করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরা্ন করলেন সঞ্জু। দ্বিতীয় ভারতীয় ব্যাটার টি২০ তে ১০ ছক্কা মারলেন। টি২০ ক্রিকেটে ধোনির থেকে দ্রুত ৭ হাজার রান পূরণ করলেন।
Team India's scorecard:
— Tanuj Singh (@ImTanujSingh) November 8, 2024
Sanju Samson - 107(50).
Extras - 8
All others - 87(70).
THE ONE MAN SHOW FOR INDIA - IT'S SANJU SAMSON SHOW. 🫡 pic.twitter.com/GQB16WAJxS
এই ম্যাচে ব্যাট হাতে বড় রান পেলেন না অধিনায়ক সূর্যকুমার। ১৭ বলে ২১ রান করে আউট হলেন। তিলক ভর্মা চালিয়ে খেলতে থাকেন ১৮ বলে ৩৩ রান করে কেশব মহারাজের বলে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা। তিলক আউট হতে নামেন হার্দিক পাণ্ডিয়া। সঞ্জু আউট হওয়ার নামেন রিঙ্কু।
AUS vs IND: দুই ভাগে ভাগ হয়ে ডনের দেশে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলের সঙ্গে যাচ্ছেন রোহিত শর্মা?
বড় রান করতে ব্যর্থ হলেন হার্দিক। জেরাল্ড কোয়েটজির বলে ২ রান করে আউট হলেন হার্দিক। ভারতকে খুব বড় রান করতে দিলেন না জেরাল্ড কোয়েটজি।এই ম্যাচে রান পেলেন না রিঙ্কু সিং। জেরাল্ড কোয়েটজির বলেই আউট হলেন। অক্ষর প্যাটেল সাত রান করে আউট হলেন জানসেনের বলে। শেষ পর্যন্ত অবশ্য ২০০ রানের গণ্ডি পেরিয়ে গেল ভারত। ২০ ওভারে ভারতের সংগ্রহ ২০২। কোয়েটজি তিনটি এবং জানসেন চারটি উইকেট নিলেন।












Click it and Unblock the Notifications