SA vs IND: টেস্টের আগে চিন্তা বাড়াচ্ছে ঋতুরাজের চোট, শতরানেই জবাব সঞ্জুর, প্রোটিয়াদের লক্ষ্য ২৯৭

বৃহস্পতিবার পার্লে-তে সিরিজ নির্ণায়ক ম্যাচ খেলতে নেমেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারত অনায়াসে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে একদি‌নের সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। এই পরিস্থিতিতে তৃতীয় ম্যাচ যে দল জিতবে তারাই সিরিজের বিজয়ী হবে।

সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়। পার্লে টসের পর ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানান, আমাদের দলে একাদশে দুটি পরিবর্তন আছে। আঙুলে চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না ঋতুরাজ গায়কোয়াড়। রজত পাতিদারের একদিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে। পাশাপাশি কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

SA vs IND

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৬ বছর বয়সী ওপেনার ঋতুরাজ গায়কোয়ড় ভারতের টেস্ট টিমেও রয়েছেন। তাঁর আঙুলের চোট ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল, তাঁর চোটের অবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি ঋতুরাজ টেস্ট সিরিজে খেলতে পারবেন?

অভিষেক হওয়া রজত পাতিদার প্রথম ম্যাচে বড় রান পেলেন না। ২২ রানেই আউট হলেন বিরাটের সতীর্থ। প্রথম দুই ম্যাচে নজরকাড়া সাই সুদর্শনও এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন। ১০ রানেই আইট হলেন সাই। অধিনায়ক কেএল রাহুলও ২২ রানেই আউট হলেন।

যদিও তৃতীয় ম্যাচে ভারতীয় দলের ব্যাটিংয়ের হাল ধরেন সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা। এই দুই ব্যাটারের উপর ভর করেই বড় রানের দিকে এগোতে থাকে টিম ইন্ডিয়া। ৭৭ বলে ৫২ রানের একটা দুরন্ত ইনিংস খেললেন তিলক। অর্ধশতরানকারী তিলক মেরেছেন ৫টি চার এবং একটি ছক্কা। তিলক আউট হলেও নিজের ছন্দেই খেলতে থাকেন সঞ্জু।

ভারতীয় দলে এক ব্রাত্য জনের নাম সঞ্জু স্যামসন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও ডাক পান না জাতীয় দলে। আবার সুযোগ পেলেও স্থান হয় রিজার্ভ বেঞ্চে। কিন্তু বৃহস্পতিবার সব কিছুর জবাব দিলেন কেরলের এই ক্রিকেটার। ১১০ বলে শতরান পূর্ণ করলেন। শেষ পর্যন্ত ১০৮ রানে আউট হলেন সঞ্জু। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা দিয়ে। একদিনের ক্রিকেটে প্রথম শতরান করলেন সঞ্জু।

তিলকের আউটের পর ব্যাট হাতে নামেন রিঙ্কু সিং। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করার পরিকল্পনা করেন কেকেআর তারকা। ২৭ বলে ৩৮ রান করেন রিঙ্কু। ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+