SA vs IND: লজ্জার রেকর্ড গড়লেন সঞ্জু, তৃতীয় ম্যাচে ভারতীয় দলে হতে পারে পরিবর্তন?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে শতরান করে একগুচ্ছে গর্বের রেকর্ড করেছি‌লেন সঞ্জু স্যামসন। কিন্তু ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা। আজ হিট তো কাল ফ্লপ। তেমনটাই সঞ্জু ‌হল সঞ্জু স্যামসনের সঙ্গে। প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে ০ রানে আউট হলে‌ন। প্রথম ম্যাচের মতোই রেকর্ড গড়লেন তবে সেটা গর্বের নয় লজ্জার।

রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচে প্রথম ওভারের তৃতীয় বলে ০ রানে আউট হন সঞ্জু স্যামসন। তিনি মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে যান ভারতীয় দলের ওপেনার সঞ্জু। এরফলে একটি লজ্জার রেকর্ড যুক্ত হল সঞ্জুর নানমের পাশে। টি২০ আন্তর্জাতিকে এক ক্যালেন্ডার ইয়ারে সবথেকে বেশিবার(চারবার) ০ রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন সঞ্জু। এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে সঞ্জুই।

এর আগে এই রেকর্ড ছিল ইউসুফ পাঠান, রোহিত শর্মা এবং বিরাট কোহলির। ২০০৯ সালে পাঠান ৩ বার, ২০১৮ এবং ২০২২ সালে রোহিত শর্মা তিনবার এবং ২০২৪ সালে কোহলি তিনবার এক ক্যালেন্ডার ইয়ারে টি২০ আন্তর্জাতিকে ০ রানে আউট হয়েছেন। তবে সেই রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু।

অথচ প্রথম ম্যাচেই ৫০ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলছি‌লেন সঞ্জু। ডারবানে সেই ইনিংসে ছিল সাতটি চার এবং ১০টি ছক্কা মারেন। শতরান করে বেশ কিছু নজির গড়েন সঞ্জু। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে পর পর দুটি টি২০ আন্তর্জাতিকে শতরান করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরা্ন করলেন সঞ্জু। এছাড়াও একগুচ্ছ নজির গড়েন,

সঞ্জু শতরান করলেও ভারতীয় দলের বাকি ব্যাটাররা প্রথম টি২০ ম্যাচে ব্যর্থ হয়েছে‌ন। এমনকি দ্বিতীয় টি২০ ম্যাচেও ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেন। ফলে জয়ের মধ্যেও ব্যাটারদের ফর্ম চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন হতে পারে। সুযোগ পেতে পারেন জীতেশ শর্মা। একজন বোলার কমাতে পারে ভারত। পাশাপাশি অভিষেক শর্মাও রান পাননি প্রথম দুই ম্যাচে। তাঁকে বসানো হতে পারে।

বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত। সিরিজে জিততে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই টিম ইন্ডিয়ার সামনে। দ্বিতীয় ম্যাচে হারায় কিছুটা চাপে পড়েছে ভারত। অধিনায়ক সূর্যকুমারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+