SA vs IND: অধিনায়ক রাহুলের মহানুভবতা, প্রথম সিরিজেই ইমপ্যাক্ট রাখলেন সাই সুদর্শন
ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই বিশ্বকাপে ম্যাচগুলিতে সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ পর্ব মিটে গেলেও এই পুরস্কার প্রথা বন্ধ হয়নি। বিশ্বকাপে প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়া হয়েছে গোটা টুর্নামেন্টেই। এবার থেকে ম্যাচ শেষে নয় সিরিজের সেরা ইমপ্যাক্ট ক্রিকেটার পাচ্ছেন সোনার পদক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ ১-১ ফলে সমাপ্ত হয়েছিল। কিন্তু সেই সিরিজে ইমপ্ট্যাক্ট ক্রিকেটার হিসাবে সোনার পদক জিতেছিলেন মহম্মদ সিরাজ। এবার একদিনের সিরিজে ২-১ ফলে প্রোটিয়াদের হারিয়েছে ভারত। কে জিতলেন সোনার পদক? দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বর্তমানে টেস্ট দলের সঙ্গে রয়েছেন। তাই সোনার পদকজয়ীকে বেছে নেওয়ার দায়িত্ব পড়ল ভারপ্রাপ্ত কোচ সীতাংশু কোটাক এবং ফিল্ডিং কোচ অজয় পাত্র।

শুরুতেই তিনি বলেন, তিনটি ম্যাচে আদাদের ক্রিকেটাররা মোট ১২টি ক্যাচ নিয়েছেন। এরমধ্যে ছয়টি ক্যাচ নিয়েছেন কেএল রাহুলই। সঞ্জু দুটি ক্যাচ নিয়েছেন একটি ফিল্ডার হিসাবে একটি ক্রিকেটার হিসাবে, সাই তৃতীয় ম্যাচে দুরন্ত একটি ক্যাচ নিয়েছেন। সেরা ফিল্ডার বাছাই করা কঠিন কাজ ছিল। প্রথমে চাহালের কথা বলব।'
একইসঙ্গে তিনি বলেন, 'সেরা ফিল্ডার বাছাটা কঠিন কারণ কেএল ছয় ক্যাচ নিয়েছেন, সাইও ভালো একটা ক্যাচ নিয়েছে। আমার দুর্বলতা উইকেটরক্ষকদের প্রতি আছে। আমি ভেবেছিলাম রাহুলই এই পুরস্কার পাবে। কিন্ত রাহুল আমাকে বলে আমার ক্যাচগুলি হাতে আসে। সাইয়ের ক্যাচটা সেরা।তাই সেরা ফিল্ডার হচ্ছে সাই সুদর্শন।'
𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗜𝗺𝗽𝗮𝗰𝘁 𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗢𝗗𝗜 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀
— BCCI (@BCCI) December 22, 2023
A 2⃣-1⃣ ODI series win in South Africa 🏆👌
Any guesses on who won the Impact fielder of the series medal? 🏅😎
WATCH 🎥🔽 #TeamIndia | #SAvINDhttps://t.co/z92KREno0C
দলে ফিল্ডিংয়ের মান বাড়াতে প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দিয়ে পুরস্কৃত করার উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট। শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিয়েছিল বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।
মরণ-বাঁচন ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমেছিল ভারত-দক্ষিণ আফ্রিকা দু'দল। টানটান দ্বৈরথে শেষ হাসি হাসলেন অধিনায়ক রাহুল। গতবার তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications