SA vs IND: অনবদ্য সিরাজের প্রশংসা সচিনের, এলগারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন সানির, দক্ষিণ আফ্রিকার লজ্জার নজির

SA vs IND: কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ছাড়লেন ভারতীয় পেসাররা। নিউ ইয়ার টেস্টে নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৩.২ ওভারেই ৫৫ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা।

৩.২ ওভারে পড়েছিল প্রথম উইকেট। ফলে মাত্র ২০ ওভারের মধ্যেই ১০ উইকেট খোয়াল ডিন এলগারের দল। যাতে তারা একাধিক লজ্জার রেকর্ড গড়ল। ৩টি মেডেন-সহ ৯ ওভারে ১৫ রান গিয়ে ৬ উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

SA vs IND: অনবদ্য সিরাজের প্রশংসা সচিনের

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ১৮৯৬ ও ১৯২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ রানে অল আউট হয়ে গিয়েছিল। ১৮৯৯ সালে এই কেপ টাউনেই ইংল্যান্ডের বিরুদ্ধে তারা তোলে ৩৫। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে ৩৬ ও ৪৫ রান করেছিল। ১৮৮৯ সালে কেপ টাউনেই ইংল্যান্ডের বিরুদ্ধে তারা অল আউট হয় ৪৩ ও ৪৭ রানে।

১৯৩২ সালের পর এই প্রথম কোনও টেস্টে দক্ষিণ আফ্রিকা এত কম রানে গুটিয়ে গেল। ইতিমধ্যেই ভারত বড় লিড নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। ডিন এলগারের বিদায়ী টেস্টে প্রোটিয়াদের হার বাঁচানো বেশ কঠিন। ভারত এই টেস্টটি জিতলে সিরিজ ১-১ করে ফিরতে পারবে।

২০২১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে করেছিল ৬২। আজ দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে অল আউট হওয়ায় টেস্টে ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম রানের রেকর্ড নিজেদের দখলে নিল। মুম্বইয়ে ভারত ৩২৫ তোলার পর প্রথম ইনিংসে কিউয়িরা ২৮.১ ওভারে ৬২ রান করেছিল। ভারত সেই টেস্ট জেতে ৩৭২ রানে।

জসপ্রীত বুমরাহর সঙ্গে আজ নতুন বলে বোলিং শুরু করেছিলেন মহম্মদ সিরাজ। ২০১৬ সালের পর সিরাজই দ্বিতীয় ভারতীয় তথা বিশ্বের পঞ্চম পেসার যিনি টেস্টের কোনও সেশনে ৬ উইকেট নিলেন। ট্রেন্ট বোল্ট দুবার, ভার্নন ফিলান্ডার ও ক্রিস ওকসের এই নজির রয়েছে। সিরাজ বল হাতে যে ম্যাজিক দেখালেন তাতে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। অনবদ্য লেংথ ও অসাধারণ সিম বোলিং দেখে মুগ্ধ মাস্টার ব্লাস্টার।

টস জেতার পর এলগারের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর। সেঞ্চুরিয়ন টেস্টে দুই ইনিংসেই ভারতের ব্যাটিং ভালো হয়নি। তিন দিনেই ম্যাচ পকেটে পুরেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজে এগিয়ে থাকা প্রোটিয়াদের আজ তাই টস জিতে ফিল্ডিং নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন গাভাসকর। তাতে ভারতকে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেসাররা ফ্রেশ পিচে চাপে ফেলতে পারতেন বলে উপলব্ধি সানির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+