SA vs IND: কেপ টাউনে প্রথমবার ভারতকে টেস্ট জিতিয়ে ধোনিকে ছুঁলেন রোহিত, নতুন বছরে ঘুচল ব্যর্থতার ধারাবাহিকতা

SA vs IND: কেপ টাউনে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল ভারত। দেড় দিনের মধ্যেই আজ নিউল্যান্ডসে নিউ ইয়ার টেস্ট ৭ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। সেঞ্চুরিয়ন টেস্টে জিতেছিল প্রোটিয়ারা।

ফলে সিরিজ রইল অসীমাংসিত। ২০১০-১১ মরশুমে শেষবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র রেখে ফিরতে পেরেছিল ভারত। এবার মহেন্দ্র সিং ধোনির কীর্তি স্পর্শ করলেন রোহিত শর্মা।

SA vs IND: কেপ টাউনে প্রথমবার ভারতকে টেস্ট জিতিয়ে ধোনিকে ছুঁলেন রোহিত

২০১০-১১ মরশুমে তিন টেস্টের সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকা একটি করে টেস্ট জিতেছিল, ড্র হয়েছিল ১টি টেস্ট। ২০১৩-১৪ মরশুমের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে একটি টেস্টে হারে ভারত, একটি টেস্ট ড্র হয়। প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ হারের ধারা অব্যাহত ছিল ২০২১-২২ অবধি।

২০১৭-১৮ মরশুমে বিরাট কোহলির নেতৃত্বে ভারত একটি টেস্ট জিতলেও, হেরে গিয়েছিল ২টি টেস্টে। ২০২১-২২ মরশুমে ভারত প্রথম টেস্ট জেতায় সিরিজ জয়ের আশা জাগিয়েছিল। কিন্তু পরের দুটি টেস্টে হেরে গিয়েছিল ভারত। সেই সিরিজে ভারত খেলেছিল বিরাট কোহলি ও লোকেশ রাহুলের নেতৃত্বে। এবার রোহিত শর্মার ভারত ১-১ করে সিরিজ ড্র রেখে ফিরতে পারছে।

১৯৯২-৯৩ মরশুমে মহম্মদ আজহারউদ্দিনের ভারত প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। তিনটি টেস্ট ড্র হয়, একটিতে ভারত হেরে যায়। ১৯৯৬-৯৭ মরশুমে দক্ষিণ আফ্রিকায় সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ভারত ২টি টেস্টে পরাস্ত হয়েছিল, ড্র হয়েছিল ১টি টেস্ট। ২০০১-০২ মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত সিরিজ হেরে ফিরেছিল। সেবার ভারত একটিতে হারে, ড্র হয় একটি টেস্ট।

২০০৬-০৭ মরশুমে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট জেতে, কিন্তু ২টি টেস্টে হেরে গিয়ে সিরিজ জিতে পারেনি। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একযোগে SENA বলা হয়। ২০২১-২২ মরশুমে দক্ষিণ আফ্রিকায় ভারত ২টি টেস্ট হেরেছিল। এরপর ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারে একটি করে টেস্টে।

অজিদের কাছে ভারত ইংল্যান্ডের মাটিতেই টেস্টে পরাস্ত হয়েছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তারপর দক্ষিণ আফ্রিকার কাছে সেঞ্চুরিয়নে হারতে হয়েছিল সদ্যসমাপ্ত সিরিজে। ফলে SENA-এ টানা পাঁচটি টেস্টে হারার পর অবশেষে আজ জয়ের মুখ দেখল ভারত। দক্ষিণ আফ্রিকার ৫৫ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ১৫৩।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৬ রানে। ভারত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে। দুই দল মিলিয়ে ৪৬৪ রান করেছে, যা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে সর্বনিম্ন। ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। ১২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেলেন জসপ্রীত বুমরাহ ও ডিন এলগার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+