SA vs IND: রিঙ্কু হতে পারবেন যুবরাজের উত্তরসূরি? কেকেআর তারকাকে বিরাট সার্টিফিকেট দি‌লেন গাভাসকর

SA vs IND: আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে জাতীয় দলের দরজা খুলে গিয়েছে রিঙ্কু সিংয়ের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে ডাক পান‌ কেকেআর ব্যাটসম্যান। এরপর থেকে টি ২০ সিরিজে নিয়মিত দেখা গিয়েছে আলিগড়রের তারকাকে। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে শুধু টি ২০ নয়, একইসঙ্গে ওডিআই দলেও সুযোগ পেয়েছেন রিঙ্কু। বর্তমানে বার বার চর্চায় উঠে আসছে তাঁর নাম।

বৃষ্টির জন্য রবিবার ডারবানে ‌ভেস্তে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম চি ২০ ম্যাচ। সম্প্রচারকারী চ্যানেলে আলোচনার সময় রিঙ্কু সিংকে বিরাট সার্টিফিকেট দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। কেকেআর তারকার প্রতিভায় আস্থা রাখছেন প্রাক্তন ভারত অধিনায়কও। ক্রিকেট ভক্তরা অনেকেই যুবরাজ সিংয়ের উত্তরসূরি হিসাবে বলতে শুরু করেছেন রিঙ্কুকে। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন সানি।

SA vs IND: Rinku Singh

গাভাসকরের কথায়, 'প্রতিভা সবার মধ্যে থাকে না, তুমি খেলাকে ভালোবাসতে পারো, তুমি সারাদিন খেলা নিয়ে থাকতে পারো, কিন্তু রিঙ্কুর ‌নিজের মধ্যে একটা বিশ্বাস আছে, শেষ ২-৩ বছর ধরে ও ভালো খেলেছে।আইপিএলে দলে থাকলেও প্রথম দিকে বাইরে ছিলেন। কিন্তু নিজের প্রতিভার জোরে দলে স্থান শক্ত পোক্ত করেছেন।'

একইসঙ্গে গাভাসকর বলেছেন, 'এখন যে ভারতীয় দলের সদস্য, ফলে তাঁকে নিয়ে প্রত্যাশাও থাকবে তুঙ্গে।ইতিমধ্যেই তাঁকে যুবরাজ সিংয়ের তুলনা করা শুরু হয়েছে।তাই যুবরাজ ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার একটি ভগ্নাংশও যদি রিঙ্কু করতে পারেন তবে তিনি দুর্দান্তভাবে ভাল করতে পারবেন।'

উত্তরপ্রদেশের আলিগড়ের রিঙ্কু গতকাল কেরিয়ারের ছয়টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। চলতি বছরের অগাস্টে আয়ারল্যান্ড সফরে অভিষেক হয় কেকেআর ব্যাটসম্যানের। এরপর চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের দলেও ছিলেন। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিরুদ্ধে ম্যাচেও সুযোগ পেয়েছেন রিঙ্কু।

আগামী বছর জুন মাসে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মিশন বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। টি২০-তে ভারতীয় দলে জায়গা ক্রমশ শক্ত করছেন কেকেআরের রিঙ্কু। তবে এরইমধ্যে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার নতুন তারকা।

এদিকে ডারবানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাসকর। তাঁর কথায়, ''শুধুমাত্র কেন পিচ ও তার চারপাশটা ঢাকা হবে? সারা মাঠেই কভার করতে হবে। বৃষ্টি থামার কয়েক মিনিটের মধ্যে তা হলে ম্যাচ শুরু করে দেওয়া যায়। ইডেন গার্ডেন্সে দেখবেন, ওরা কিন্তু আচ্ছাদন দিয়ে সারা মাঠ ঢেকে দেয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট থাকাকালীনই এই ব্যবস্থা করে গিয়েছে। বৃষ্টিতে তাই কখনও সমস্যা হয় না। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+