SA vs IND: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের, অভিষেক কেকেআরের অলরাউন্ডারের

SA vs IND: সেঞ্চুরিয়নে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল দক্ষিণ আফ্রিকা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন।

চলতি সিরিজে আজই প্রথমবার একাদশে পরিবর্তন আনল ভারত। অভিষেক হলো কেকেআরে খেলা পাঞ্জাবের অলরাউন্ডার রামনদীপ সিংয়ের। বসতে হলো আবেশ খানকে।

SA vs IND

রামনদীপের জন্ম চণ্ডীগড়ে। ২০২০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। পাঞ্জাবের হয়ে টি২০ অভিষেক ২০১৭ সালে। ২০১৯ সালে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে অভিষেক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ ম্যাচে ১৬৭ রান করেছেন।

২৩টি লিস্ট এ ম্যাচ খেলে ১৮ ইনিংসে ৩৯৭ রান করেছেন। টি২০-তে খেলেছেন ৫৭টি ম্যাচ। ৩৭টি ম্যাচে ৫৪৪ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি এবং ৫০ ওভারের খেলা ও টি২০-তে দুটি করে হাফ সেঞ্চুরি রয়েছে। টি২০-তে ১৬টি উইকেটও রয়েছে রামনদীপের।

এবারের আইপিএল নিলামের আগে আনক্যাপড হিসেবে রামনদীপকে ধরে রেখেছে কেকেআর। আজ টি২০ আন্তর্জাতিক অভিষেক হলো রামনদীপের। ২০২২ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন রামনদীপ। ৪৫ রান করার পাশাপাশি ৬টি উইকেট নিয়েছিলেন।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি বছরের আইপিএলে রামনদীপ ১৫ ম্যাচের ৯ ইনিংসে ৫ বার অপরাজিত থেকে ১২৫ রান করেছেন। ঝোড়ো ব্যাটিংয়ে পারদর্শী। এবারের আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ছিল ২০১.৬৬। আইপিএল কেরিয়ারে স্ট্রাইক রেট ১৬৬.৬৬। ভারতীয় দলের টি২০ ক্যাপ রামনদীপকে পরিয়ে দেন হার্দিক পাণ্ডিয়া

বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন রামনদীপ। সূর্য বলেন, আবেশ খান ভালো খেলেছেন। তবে দুজনের মধ্যে একজনকে খেলাতে হলে কাউকে না কাউকে স্বার্থত্যাগ করতেই হবে। সে কারণে আজ রামনদীপের অভিষেকে বাইরে থাকতে হলো আবেশকে।

সিরিজ ১-১। আজ যে জিতবে তাকে এই সিরিজে হারতে হবে না। সূর্য অবশ্য সতীর্থদের মাঠে নেমে খেলা উপভোগ করার বার্তা দিয়েছেন। প্রথমে ব্যাট করে বড় রান তোলাই লক্ষ্য বলে জানালেন। যেভাবে এই সিরিজে দল খেলছে তাতে খুশি সূর্য।

সেঞ্চুরিয়নে ভারত একটিই টি২০ আন্তর্জাতিক জিতেছে আজ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে জেতার পর আজও রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ার ধারা বজায় রাখতে চাইছে। প্রোটিয়াদের দলেও একটি পরিবর্তন। নকুয়াবা পিটারের জায়গায় এলেন লুথো সিমপালা।

ভারত- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রামনদীপ সিং, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।

দক্ষিণ আফ্রিকা- রায়ান রিকেলটন, রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, মার্কো জানসেন, আন্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুথো সিমপালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+