SA vs IND: শুধু ক্রিকেটারদের পারফরম্যান্স নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে ভাগ্যেও ভরসা দ্রাবিড়ের!

তিন দশকের বেশি সময় ধরে প্রোটিয়া সফরে আসছে ভারতীয় দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন অধরাই থেকেছে টিম ইন্ডিয়ার। লাল বলের ক্রিকেটে ম্যান্ডেলার দেশ থেকে বার বার খালি হাতেই ফিরতে হয়েছে ভারতীয় দলকে, কিন্তু কেন বার বার ব্যর্থতা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার কারণ অনুসন্ধানে কোচ রাহুল দ্রাবিড়।

মঙ্গলবার প্রথম টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সেখানে তিনি ভারতীয় দ‌লের অতীত পারফরম্যান্স প্রসঙ্গে বলেন, 'আমরা এখানে অতীতে বেশ কয়েকবার ভালো ক্রিকেট খেলেছি, এমনকি খুব কাছাকাছিও পৌঁছেছিলাম সিরিজ জয়ের। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সময়ে আমরা ভালো খেলতে পারিনি। আরও ৩৪-৪০ বা ৫০ দরকার ছিল সেটা আমরা করতে পারেনি।'

SA vs IND

একইসঙ্গে দ্রাবিড় বলেন, 'আমরা শেষ সিরিজে এখানে খুব ‌ভালো বল করেছি, সেটাই আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছেন বিপক্ষ দলের ২০ উইকেট ফেলার। এই কন্ডিশনে জিততে গেলে কিছুটা ভাগ্যের সহায়তা দরকার। খেলার সময় কিছু ভুল ভ্রান্তি হয়। আশা করছি আমাদের প্রতিপক্ষ সেটা করবে। আমার মনে হয় এখানে কিছুটা ভাগ্যও জড়িয়ে আছে।'

সেনা দেশের মধ্যে ভারত অস্ট্রেলিয়া, ইং‌ল্যান্ড এবং নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে। একমাত্র ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত দুই দল মোট ৪২টি টেস্টে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৫বার জিতেছেন ভারত এবং ১৭ বার জিতেছেন দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত জিতেছে ৪ ম্যাচে।

চলতি সিরিজ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'দক্ষিণ আফ্রিকা শুধু ভালো দলই নয় একইসঙ্গে এই কন্ডিশনে অত্যন্ত শক্তিশালী দলও। আমি আশা করছি এই দুটি টেস্টে আমরা আমাদের সেরাটা দিতে পারব।
যদিও ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খায় ভারত। কারণ চোটের জন্য ছিটকে যান রবীন্দ্র জাদেজা। টসের সময়েই ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দেন, জাদেজার পিঠে হালকা স্প্যাজম রয়েছে। তাই তিনি খেলতে পারবেন না।

এমনিতে সেঞ্চুরিয়নে এক স্পিনার খেলানোর প্ল্যান ছিল ভারতের। তবে জাদেজা না খেলায় বোলিং কম্বিনেশনে সেরকম বদলাতে হল না। জাদেজার জায়গায় অশ্বিন ঢোকায়, চার পেসার, তিন স্পিনার ছকেই দল সাজাল ভারত।রোহিত জানিয়েছেন জাডেজার কোমরে ব্যথা রয়েছে। সেই কারণে অশ্বিনকে এই টেস্ট খেলানো হচ্ছে।

ম্যাচের শুরুতেই তিন ব্যাটার আউট হন। রোহিত, যশস্বী, শুভমান টপ অর্ডার এই ম্যাচে ব্যর্থ হয়। লাঞ্চের সময় ভারতের স্কোর ৩ উইকেটে ৯১। ক্রিজে আছেন কোহলি(৩৩) ও শ্রেয়স(৩১)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+