SA vs IND: দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন মুকেশ? নববর্ষের দিনে অনুশীলনে বিধ্বংসী মেজাজে কোহলি, দেখুন ভিডিও

৩ জানুয়ারি থেকে কেপটাউনে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে রোহিত ব্রিগেড।‌নতুন বছরের প্রথম দিনেই কেপটাউনে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। এরআগে শনিবার ঐচ্ছিক অনুশীলন ছিল সোমবার অনুশীলন হল নিউল্যান্ডসে। অনুশীলনে ব্যাট হাতে চেনা মেজাজেই পাওয়া গে‌‌ল বিরাট কোহলিকে।

সোমবারের অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং যশস্বী জয়সয়াল উপস্থিত ছি‌লেন না। তাঁরা শনিবারের ঐচ্ছিক অনুশী‌লন করেছিলেন। বুধবার থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা ফিরবেন এটা এক প্রকাৱ নিশ্চিত। গত ম্যাচে চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছিলেন। ৩৫ বছর বয়সি অলরাউন্ডার দলে ফিরলে মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকবেন রোহিত শর্মারা।

SA vs IND

জাদেজা ফিরলে অশ্বিনকে বসতে হবে। কারণ ১ স্পিনারের বেশি নিয়ে খেলবে না ভারত। রোহিত না থাকলেও বিরাট ছিলেন অনুশীলনের মধ্যমণি। পিটিআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে অনুশী‌লনে বেশ কয়েকবার বড় শট মারতে কোহলিকে। সেঞ্চুরিয়ানে প্রথম টেল্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন। নিউল্যান্ডসে নামার আগে নিজেকে ঝালিয়ে নিলেন কিং কোহলি।

শ‌নিবার ঐচ্ছিক অনুশীলনে চোট পান শার্দূল ঠাকুর। তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এই পরিস্থিতিতে প্রসিদ্ধ কৃষ্ণ নাকি মুকেশ কুমার কাকে খেলানো হবে তা নিয়ে প্রশ্ন আছে। অভিষেক টেস্টে একেবারেই নজর কাড়তে পারেননি , ফলে বাংলার পেসারকে সুযোগ দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর ফের লাল বলে খেলার সুযোগ পেতে পারেন মুকেশ।

শুধু তাই নয়, কোচ দ্রাবিড় দলের জুনিয়রদের বেশি সময় দিয়েছেন। গত টেস্টে যশস্বী জয়সোয়াল রান পাননি। তিনি বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছেন। শনিবারের অনুশীলনে কোচ তাঁকে নানা পরামর্শ দিয়েছেন।

তিন দশকের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকা সফরে আসলেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে ভারতীয় দলের। এইবারও প্রথম ম্যাচ হেরে সেই স্বপ্ন অপূর্ণ থাকছে। তবে সিরিজ হার এড়াতে নিউল্যান্ডসে নিই ইয়ার টেস্টে জয় পেতেই হবে ভারতীয় দলকে।


সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিয়েছে। পাঁচদিনের টেস্ট তিন দিনে শেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়োজক দেশ এগিয়ে গিয়েছে ১-০ ব্যাবধানে, এবার ভারতের সামনে সিরিজে সমতা ফিরিয়ে মানরক্ষা করার চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+