SA vs IND: প্রথম দিনেই ২৩ উইকেট, কেপ টাউন টেস্টের উইকেট নিয়ে চর্চা, মুকেশের জন্য সুবিধাজনক জায়গায় ভারত

SA vs IND: কেপ টাউন টেস্ট ভারতের কাছে ডু-অর-ডাই। সেঞ্চুরিয়ন টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে নিউল্যান্ডসে নিউ ইয়ার টেস্ট ড্র হলেই প্রোটিয়ারা সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে।

কিন্তু প্রথম দিনের শেষে ভারতই সুবিধাজনক জায়গায়। যদিও সারাদিনে ২৩ উইকেট পড়ায় নিউল্যান্ডসের পিচ নিয়ে চর্চা শুরু হয়েছে।

SA vs IND: প্রথম দিনেই ২৩ উইকেট, কেপ টাউন টেস্টের উইকেট নিয়ে চর্চা

টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং নিয়েছিল। ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ডিন এলগারের দল। এরপর ভারত ১৫৩ রানেই শেষ ছয় উইকেট হারায় ১১ বলের ব্যবধানে। ফলে রোহিতের দলের লিড দাঁড়ায় ৯৮। জবাবে খেলতে নেমে ভারতীয় বোলাররা তিন প্রোটিয়া ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন।

তেম্বা বাভুমা এই টেস্টে খেলতে পারছেন না। সে কারণে ডিন এলগার বিদায়ী টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ইনিংসে তিনি ১৫ বলে ৪ রান করে আউট হয়েছিলেন। মহম্মদ সিরাজ তাঁকে বোল্ড করেছিলেন। দ্বিতীয় ইনিংস তথা কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ইনিংসেও বড় রান পেলেন না সেঞ্চুরিয়ন টেস্টের সেরা এলগার।

দ্বিতীয় ইনিংসে এলগারের উইকেটটি তুলে নিয়েছেন মুকেশ কুমার। ২টি চারের সাহায্যে এলগার ২৮ বলে ১২ রান করেন জীবনের শেষ টেস্ট ইনিংসে। ক্যাচ ধরেন বিরাট কোহলি। ১০.২ ওভারে ৩৭ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙে। ১২.১ ওভারে দ্বিতীয় উইকেটের পতন। ৭ বলে ১ রান করে টনি ডি জর্জি মুকেশের বলেই কট বিহাইন্ড হন।

৪১ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। তৃতীয় উইকেটটি পড়ে ১৫.২ ওভারে ৪৫ রানের মাথায়। ১৪ বলে ১ রান করে ট্রিস্টান স্টাবস জসপ্রীত বুমরাহর বলে কট বিহাইন্ড হন। দিনের শেষে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ৬২ রান তুলেছে। ভারত এখনও এগিয়ে ৩৬ রানে। দক্ষিণ আফ্রিকার হাতে রয়েছে ৭ উইকেট।

ফলে ভারতই সুবিধাজনক জায়গায় রয়েছে। কালকের প্রথম ঘণ্টায় দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে চাইবেন রোহিত শর্মারা। ৫১ বলে ৩৬ রান করে ক্রিজে রয়েছেন ওপেনার এইডেন মার্করাম, ৬ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন ডেভিড বেডিংহ্যাম। এই জুটির উপর অনেকটাই নির্ভর করবে প্রোটিয়াদের ভাগ্য।

মুকেশ কুমার প্রথম ইনিংসে ২.২ ওভার হাত ঘুরিয়েছিলেন। কোনও রান না দিয়ে তুলে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন মুকেশেরই জোড়া ধাক্কা ভারতকে ম্যাচে ফিরিয়েছে। ২টি মেডেন-সহ ৬ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন বাংলার এই পেসার।

জসপ্রীত বুমরাহ ৬ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ২টি মেডেন-সহ ৫ ওভারে ১১ রান দিয়ে কোনও উইকেট পাননি মহম্মদ সিরাজ। যদিও প্রথম ইনিংসে তাঁর বিধ্বংসী স্পেলই দক্ষিণ আফ্রিকার যাবতীয় রণকৌশল ভেস্তে দেয়। সিরাজ প্রথম ইনিংসে ৩টি মেডেন-সহ ৯ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৬ উইকেট দখল করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+