SA vs IND: রাহুলের সেঞ্চুরিতে মানরক্ষা ভারতের, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ভারতীয় শতরানকারীদের তালিকা জানুন
বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ক্রাইসিস ম্যানের তকমা পেয়েছিলেন কেএল রাহুল। অপরাজিত ৭০ রান করে ভারতীয় ব্যাটিংয়ের মানরক্ষা করেছিলেন কর্ণাটকী ব্যাটার। আর দ্বিতীয় দিনের শুরুতেই ৩০ রান পূর্ণ করে শতরান করলেন রাহুল। সেইসঙ্গে সচিন-দ্রাবিড়-বিরাটদের সঙ্গে এক তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন লোকেশ রাহুল।
বৃষ্টির জন্য খেলা নির্ধারিত সময়ের একটু পরে শুরু হয়। কিন্তু শতরানের লক্ষ্যে থাকা রাহুল টেস্ট নয় যেন ওডিআইতে ব্যাটিং করার স্টাইল নিলেন। জানলেন অপর প্রান্তে রয়েছেন টেলএন্ডা ররা, তাদের উপর খুব বেশি ভরসা করা যাবে না। তাই শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। শেষ পর্যন্ত ১৩১ বলেই শতরান পূর্ণ করলেন।

৮ উইকেটে ২০৮ রান স্কোরবোর্ডে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুরু থেকে আক্রমণাত্বক ছন্দে ব্যাটিং করতে থাকেন রাহুল। অন্য।দিকে ক্রিজ আকড়ে থাকার দায়িত্ব নেন সিরাজ। এরইমধ্যে প্রোটিয়াদের বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন রাহুল। তবে ২২ বলে ৫ রান করে আউট হন সিরাজ। পর পর দুটি ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন রাহুল। কৃষ্ণ ০ রানে অপরাজিত থাকেন।
ভারতীয় ইনিংসে একমাত্র উজ্জ্বল রাহুলের ব্যাটই। প্রথম দিনে ইনিংসের শুরুতেই তিন ব্যাটার আউট হন। রোহিত, যশস্বী, শুভমান টপ অর্ডার এই ম্যাচে ব্যর্থ হয়। বক্সিং ডে-তে বিরাটের ব্যাট থেকে এল ৩৮ রান। বড় রানের স্বপ্ন দেখিয়ে ব্যর্থই হলেন কিং কোহলি। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে রাবাদ ৫টি, বার্গার তিনটি উইকেট নেন।
এরআগে ৯ ভারতীয় ব্যাটসম্যান প্রোটিয়া ভূমিতে শতরান করেছেনভারতীয় ইনিংসে একমাত্র উজ্জ্বল রাহুলের ব্যাটই।ইনিংসের শুরুতেই তিন ব্যাটার আউট হন। রোহিত, যশস্বী, শুভমান টপ অর্ডার এই ম্যাচে ব্যর্থ হয়। বক্সিং ডে-তে বিরাটের ব্যাট থেকে এল ৩৮ রান। বড় রানের স্বপ্ন দেখিয়ে ব্যর্থই হলেন কিং কোহলি। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে রাবাদ ৫টি, বার্গার তিনটি উইকেট নেন।
১৯৯৭ সালে কেপটাউনে শতরান করেন সচিন তেন্ডুলকর।একই বছরে রাহুল দ্রাবিড় জোবার্গে করেছিলে ১৬৯ রান। ১৯৯৭ সালে কেপটাউনে শতরান করেন আজহারউদ্দিনও। ২০১৩ সালে জোবার্গেই ১৫৩ রানের ইনিংস খেলেন পূজারা। কোহলির প্রোটিয়াদের দেশে দুটি টেস্ট সতরান আছে। ১৫৩ ও ১১৯ রান করেছেন।
১৯৯২ সালে কপিল দেব করেছিলেন ১২৯ রান পোর্ট এলিজাবেথে। ২০০৭ সালে ওয়াসিম জাফর করেছিলেন শতরান। সেহওয়াগ ও প্রবীণ আমরেও শতরান করেছেন ম্যান্ডেলার দেশে।












Click it and Unblock the Notifications