SA vs IND: ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা, টি২০ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা

SA vs IND: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার ভারত। এবার দেশের মাটিতে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ প্রোটিয়াদের কাছে।

নভেম্বরেই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত চার ম্য়াচের টি২০ সিরিজ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ক্রিকেট সাউথ আফ্রিকা।

SA vs IND

কন্ডিশনিং ব্রেকের পর দলে ফেরানো হলো মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েটজিকে। দুজনেই ক্রিকেট সাউথ আফ্রিকার ঘরোয়া টি২০ চ্যালেঞ্জের অংশ। জানসেন গত টি২০ বিশ্বকাপ শেষবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। কোয়েটজি শেষবার টি২০ সিরিজ খেলেছেন মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

জানসেন কাঁধ ও কোয়েটজি হিপ নিগলের কারণে বিশ্রামে ছিলেন। কাগিসো রাবাডাকে টেস্টের কথা ভেবে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। লুঙ্গি এনগিডি গত বছর অক্টোবরের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামেননি। বাংলাদেশ সিরিজে দলে থেকেও সুযোগ পাননি। এনগিডি ভারতের বিরুদ্ধেও খেলবেন না।

দক্ষিণ আফ্রিকা দলে অবশ্য এই ফরম্যাটের উপযোগী তারকার অভাব নেই। ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ। তাঁরা সংযুক্ত আরব আমিরশাহী সফরের দলে ছিলেন না। ভারতের বিরুদ্ধে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

ওপেনার হিসেবে রাখা হয়েছে রিজা হেন্ডরিকস ও রায়ান রিকেলটনকে। এই প্রথম দলে ডাক পেলেন অলরাউন্ডার মিহলালি এমপংওয়ানা ও আন্ডিল সিমেলেন। সদ্যসমাপ্ত টি২০ চ্যালেঞ্জে তাঁরা যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন। টি২০ চ্যালেঞ্জে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ডনোভান ফেরেরার পাশাপাশি প্যাট্রিক ক্রুগাকেও দলে রাখা হয়েছে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানো তাবরেজ শামসিকে ভারতের বিরুদ্ধে সিরিজে রাখা হয়নি। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা জানিয়েছিলেন। তবে নির্বাচকরা কেশব মহারাজের সঙ্গে লেগ-স্পিনার নকুয়াবাইওমজি পিটারকে দলে রেখেছেন।

সিম বোলারদের তালিকায় ঠাঁই পেয়েছেন লুথো সিপামলা। তিনি ২০২২ সালে প্রোটিয়াদের হয়ে একটি টেস্টে খেলেছিলেন। ২০২১ সালের পর সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে সুযোগ পাননি। টি২০ চ্যালেঞ্জের ফাইনালে ১২ রানে চার উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে তিনি ভারতের বিরুদ্ধে সিরিজে ডাক পেলেন। তবে দুটি ম্যাচে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না।

দক্ষিণ আফ্রিকা দল- এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, ডনোভান ফেরেরা, রিজা হেন্ডরিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়াবনা, নকুয়াবা পিটার, রিয়ান রিকেলটন, আন্ডিল সিমেলেন, লুথো সিপামলা, ট্রিস্টান স্টাবস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+