SA vs IND: বরুণ-রবির দুরন্ত বোলিং, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দাপুটে জয় ভারতের
ডারবানে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। এরআগে যতবার ডারবানে খেলা হয়েছে ততবারই জিতেছে ভারতীয় দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ৬১ রানে জয় পেল ভারত। জয় দিয়েই সিরিজের সূচনা করল সূর্যকুমার যাদবের দল।
ভারতের দেওয়া ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল প্রোটিয়ারা। বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই বোলিং দাপটে ১৪১ রানেই শেষ হয়ে গেল প্রোটিয়াদের ইনিংস। প্রোটিয়া সফরের প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারতীয় দল।

প্রোটিয়াদের ওপেনিং জুটি এই ম্যাচে ফ্লপ। শুরুতেই ৮ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মার্করাম।ট্রিস্টান স্টাবসও বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না উইকেটে। আবেশ খানের বলে সূর্যের হাতে ক্যাচ দিয়ে ১১ রানেই আউট হলেন ট্রিস্টান স্টাবস।
ওপেন করতে নামা রায়ান রিকেলটন ১১ বলে ২১ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন। ভা্রতীয় বোলারদের দাপটে কোনও প্রোটিয়া ব্যাটারই উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার জুটি কিছুটা আক্রণাত্বক খেলতে শুরু করেন। কিন্তু তাদের জুটি ভাঙলেন সেই বরুণ চক্রবর্তী। ২২ বলে ২৫ রান করে ক্লাসেন আউট হলেন বরুণের বলে।
এরপরই দ্রুতবেগে পতন শুরু হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের। ভয়ঙ্কর হয়ে উঠার আগেই মিলারকে ফেরালেন সেই বরুণ। ২২ বলে ১৮ রান করলেন মিলার। এরপর বল হাতে স্পিনের ভেল্কি দেখালেন রবি।তাঁর স্পিনের যাদুতে একে একে ফিরে গেলেন পিটার(১), মার্কো জানসেন(১২),আন্ডিল সিমেলেন(৬)।
জেরাল্ড কোয়েটজিকে দুরন্ত থ্রোয়ে রান আউট করলেন সূর্যকুমারপ যাদব। ১১ বলে ২৩ রান করে আউট হলেন কোয়েটজি। প্রোটিয়াদের ইনিংস শেষ হল ১৪১ রানে।,
ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন। অন্যদিকে রবি বিষ্ণোই ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন।
টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা দল। সঞ্জু স্যামসনের শতরানের সৌজন্যে নির্ধাৱিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারতীয় দল। ৫০ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং ১০টি ছক্কা। এই ম্যাচে শতরান করে বেশ কিছু নজির গড়েন সূর্য।
ভারতীয় দলের বাকি ব্যাটাররা কেউই রান পেলেন না। সূর্যকুমার থেকে রিঙ্কু সিং প্রত্যেকে ব্যর্থ হলেন। জয়ের মধ্যেও ব্যাটিং ব্যর্থতা কিন্তু চিন্তায় রাখবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। আগামী ১০ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ।












Click it and Unblock the Notifications