SA vs IND: কেপ টাউন টেস্টে লিড নিয়ে নয়া রেকর্ড ভারতের, দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে এলিট লিস্টে সিরাজ

SA vs IND: কেপ টাউন টেস্টের প্রথম দিনই জমজমাট। দ্বিতীয় সেশন পুরো শেষ হওয়ার আগেই পড়েছে ১৪টি উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে অল আউট হয়ে যায়।

ভারত চতুর্থ উইকেট হারিয়েছে ২২.২ ওভারে ১১০ রানে। খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার। আশা জাগিয়েও বড় রান পেলেন না রোহিত শর্মা ও শুভমান গিল।

SA vs IND: কেপ টাউন টেস্টে লিড নিয়ে নয়া রেকর্ড ভারতের

ভারতের ওপেনিং জুটি ভাঙে তৃতীয় ওভারের প্রথম বলে, স্কোরবোর্ডে রান তখন ১৭। ৭ বলে ০ রানে কাগিসো রাবাডার শিকার হন যশস্বী। এরপর রোহিত ও গিল পজিটিভ ব্যাটিং করার ফাঁকেই ভারতের লিড নিশ্চিত করে দেন। ১৪.২ ওভারে দলের ৭২ রানের মাথায় রোহিত আউট হন। ৭টি চারের সাহায্যে তিনি করেন ৫০ বলে ৩৯।

শুভমান গিল পাঁচটি চারের সাহায্যে ৫৫ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন। ২১ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১০৫। ২২.২ ওভারে নান্দ্রে বার্গারের তৃতীয় শিকার হন শ্রেয়স আইয়ার। ২ বল টিকেছেন, কোনও রান করতে পারেননি। ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

দক্ষিণ আফ্রিকার রান ভারত এদিন টপকে যায় ৯.৪ ওভারেই। ২০০১ সালের পর পুরুষদের টেস্টে এত কম ওভারে কোনও দল প্রথম ইনিংসে লিড নিতে পারেনি। এর আগে, দক্ষিণ আফ্রিকা ২০০৫ ও ২০১৩ সালে যথাক্রমে জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছিল ১১.২ ওভারে। দুই টেস্টই হয়েছিল কেপ টাউনের নিউল্যান্ডসে।

২০১৫ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ১৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন। পুরুষদের টেস্টে লাঞ্চের আগে সেটিই কোনও বোলারের সেরা বোলিং ফিগার। তারপরই রইল সিরাজের ১৫ রানে ৬ উইকেট নেওয়ার নজিরটি। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে পাঁচ উইকেট নিলেন সিরাজ।

১৯৮৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে মনিন্দর সিং টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছিলেন। ফলে সিরাজ হলেন প্রথম ভারতীয় পেসার যিনি কোনও টেস্টের প্রথম দিনের লাঞ্চের আগে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ২৫.১ ওভারে থামিয়ে দিয়েছিল ভারত। নিউল্যান্ডসে সেই নজিরটি উন্নত করলেন ভারতীয় বোলাররা। আজ প্রতিপক্ষের ১০ উইকেট নিতে ভারতের লাগল ২৩.২ ওভার। টেস্টে ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম ওভার নিলেন সিরাজ।

১৯৯৯ সালে চেন্নাই টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ১০.২ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানে ছয় উইকেট নিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। আজ সিরাজের লেগেছে মাত্র ৯ ওভার। সিরাজ রান খরচ করেছেন ১৫। ১৯৯৩ সালে চণ্ডীগড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভেঙ্কটপতি রাজু ৬ উইকেট নিয়েছিলেন ১২ রানে। সিরাজের কীর্তি রইল রাজুর নজিরের ঠিক পরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+