SA vs IND: ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয় অধরাই, সেঞ্চুরিয়নে ইনিংস হার ভারতের

SA vs IND: ফাইনাল ফ্রন্টিয়ারে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নের জলাঞ্জলি। বৃষ্টিবিঘ্নিত সেঞ্চুরিয়ন টেস্ট গড়াল না পুরো ৩ দিনও। বিরাট কোহলির অর্ধশতরানও বাঁচাতে পারল না ইনিংস হার।

ভারতের ২৪৫ রানের জবাবে আজই ৪০৮ রানে শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। এরপর শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লজ্জার হারের সম্মুখীন হলো রোহিত শর্মার ভারত। ইনিস ও ৩২ রানে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়া-বাহিনী।

SA vs IND: ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয় অধরাই

দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম উইকেটটি পড়েছিল তৃতীয় ওভারের পঞ্চম বলে। অধিনায়ক রোহিত শর্মা ৮ বলে কোনও রান না করেই কাগিসো রাবাডার বলে বোল্ড হয়ে যান। ৫ রানে ভারতের প্রথম উইকেটের পতন। ৫.৩ ওভারে ১৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট। যশস্বী জয়সওয়াল ১৮ বলে ৫ রান করে নান্দ্রে বার্গারের বলে কট বিহাইন্ড।

বিরাট কোহলি ও শুভমান গিল কিছুটা চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু শুভমানকে বোল্ড করে দেন মার্কো জানসেন। তিনে নামা গিল ৩৭ বলে ২৬ রান করেন। তিনি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ১৪ ওভারে ৩ উইকেটে ৫২। শ্রেয়স আইয়ার ১২ বলে ৬ রান করে জানসেনের বলেই বোল্ড হন। ভারত তখন ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৭২।

২৬তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরে পাঠান বার্গার। ফলে ভারতের পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে ৯৬ রানেই। প্রথম ইনিংসে শতরানকারী রাহুল ২৪ বলে ৪ ও অশ্বিন ১ বলে ০ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। ১০৫ রানে সপ্তম, ১১৩ রানে অষ্টম ও ১২১ রানে পড়ে নবম উইকেট।

শার্দুল ঠাকুর ২, জসপ্রীত বুমরাহ ০ ও মহম্মদ সিরাজ ৪ রানের বেশি করতে পারেননি। প্রথম ইনিংসে ভারতের ৬ জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। দ্বিতীয় ইনিংসে সেই সংখ্যা বেড়ে হলো ৯। ভারতের দ্বিতীয় ইনিংসে যবনিকা পড়ল ৩৪.১ ওভারে মাত্র ১৩১ রানেই। ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৮২ বলে সর্বাধিক ৭৬ রান করা বিরাট কোহলির উইকেটটি তুলে নেন জানসেন।

অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিলেন বার্গার। দ্বিতীয় ইনিংসে তিনি তিনটি মেডেন-সহ ১০ ওভারে ৩৩ রান খরচ করে ৪টি উইকেট পেলেন। ১টি মেডেন-সহ ৭.১ ওভারে ৩৬ রান খরচ করে তিন উইকেট জানসেনের। কাগিসো রাবাডা ৩টি মেডেন-সহ ১২ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। তিনিও ২ ইনিংস মিলিয়ে ৭ উইকেট ঝুলিতে পুরলেন। কেপ টাউনে ৩ জানুয়ারি থেকে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+