SA vs IND: কেপটাউনে দাদার কীর্তি ভাঙার সুযোগ বিরাটের সামনে, জেনে নিন নিউল্যান্ডসে ভারতের টেস্ট পরিসংখ্যান

নতুন বছরের শুরুতেই কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতের জন্য। বছরের শুরুতই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। ৩ জানুয়ারি থেকে কেপটাউনে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে রোহিত ব্রিগেড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে। এই মাঠে ভারতের টেস্ট পরিসংখ্যান কেমন? তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

তিন দশকের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকা সফরে আসলেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে ভারতীয় দলের। এইবারও প্রথম ম্যাচ হেরে সেই স্বপ্ন অপূর্ণ থাকছে। তবে সিরিজ হার এড়াতে নিউল্যান্ডসে নিই ইয়ার টেস্টে জয় পেতেই হবে ভারতীয় দলকে। কিন্তু কেউটাউনের এই মাঠে এখ‌নও পর্যন্ত একটিও টেস্টেও জয় পায়নি ভারত।

SA vs IND

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই মাঠে ছয়টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। এরমধ্যে চারটি ম্যাচেই হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। জয় পায়নি একটি ম্যাচেও। ভারত নিউল্যান্ডসে প্রথম ম্যাচ খেলে ১৯৯৩ সালে। সে ম্যাচ ড্র হয়েছিল। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এসে এই মাঠে ম্যাচ খেলতে নেমে ২৮২ রানে হারতে হয়েছিল ভারতকে।

দশ বছর পর ২০০৭ সালে কেপটাউনে টেস্ট ম্যা্চে ৫ উইকেটে হারে ভারতীয় দল। চার বছর পর ২০১১ সালে অবশ্য ড্র করে এই মাঠে মানরক্ষা করে ভারত। কিন্তু শেষ দুটি প্রোটিয়া সফরে এই মাঠে হারের লজ্জা নিয়েই মাঠে ছাড়তে হয়েছিল ভারতকে। ২০১৮ সালে জানুয়ারি মাসে ৭২ রানে এবং ২০২২ সালে ৭ উইকেটে হারতে হয়েছি‌ল ভারতকে। এবার চাকা ঘোরানোর পালা রোহিত- বিরাটদের সামনে।

এই মাঠে টেস্টে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান রয়েছে সচিন তেন্ডুলকরের। ৭ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৮৯ রান। দ্বিতীয় স্থানে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মাঠে ৪ ইনিংসে ১৬৫ রান করেছেন দাদা। তৃতীয় স্থানে আছেন গৌতম গম্ভীর। ২ ইনিংসে ১৫৭ রান করেছেন গোতি। চতুর্থ স্থানে আছেন কোহলি। ৪ ইনিংসে তাঁর রান ১৪১। অর্থ্যাত এই ম্যাচে গম্ভীর এবং সৌরভের রান টপকে যাওয়ার সহজ সুযোগ রয়েছে কোহ‌লির সামনে।

২৫ রান করলেই কোহলি যেমন টপকে যাবেন সৌরভকে তেমনই গম্ভীরকে টপকাতে করতে হবে ১৭ রা‌ন। ভারতীয় বোলারদের মধ্যে এই মাঠে সর্বোচ্চ উইকেট পেয়েছেন শ্রীনাথ। ৪ ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ১২। ৬ ইনিংসে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কুম্বলে। ১০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে বুমরাহ। ফলে এই মাঠে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ রয়েছে বুমরাহের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+