SA vs IND: কেপ টাউনের পিচ নিয়ে আগুনে বিতর্ক, ‘অসন্তুষ্ট’ আইসিসিও নিল কড়া পদক্ষেপ
সদ্য সমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বিতর্ক চলছিল। কেপ টাউনের পিচ নিয়ে আগুনে বিতর্কে এবার ঘি ঢালল আইসিসির রিপোর্ট। নিউল্যান্ডসের মাঠে ১০৭ ওভারের মধ্যে শেষ হয়ে যায় যায় টেস্ট ম্যাচটি। দেড় দিনও পুরো খেলা সম্ভব হয়নি। তারই মধ্যেই ম্যাচের সমাপ্তি ঘটে। ভারত জয় পেলেও পিচ নিয়ে বিতর্ক অব্যাহত ছিল।
মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা চিন্তায় ফেলবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে। কেপ টাউনের পিচ নিয়ে তোপ দাগল আইসিসিও। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, নিউল্যান্ডের পিচ অসন্তোষজনক। শুধু তাই নয় ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে ছবির মতো সুন্দর এই মাঠটিকে।

ম্যাচের প্রথম দিনেই পড়ে যায় ২৩ উইকেট। এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার এই মাঠের পিচ নিয়ে শুরু হয় সমালোচনা। ম্যাচ রেফারি ক্রিস ব্রড রিপোর্টে উল্লেখ করেছেন, নিউল্যান্ডসের পিচে ব্যাট করা খুব কঠিন ছিল। পুরো ম্যাচে বলটি দ্রুত এবং কখনও কখনও উদ্বেগজনকভাবে বাউন্স করছিল, শট খেলা কঠিন করে তোলে সময়ের সঙ্গে সঙ্গে। বেশ কিছু ব্যাটার গ্লাভসে আঘাত পায় এবং বিশ্রী বাউন্সের কারণে অনেক উইকেটও পড়ে যায়।'
আইসিসির নির্ধারিত নিয়ম অনুসারে, ম্যাচ রেফারি অসন্তোষজনক রিপোর্ট দেওয়া পিচগুলিতে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। যদি একটি নির্দিষ্ট ভেন্যু ছয় ডিমেরিট পয়েন্টে পৌঁছায়, তবে তা এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নির্বাসিত হয়।। ১২ ডিমেরিট পয়েন্টের জন্য শাস্তির মেয়াদ দুই বছর। ডিমেরিট পয়েন্টগুলি পাঁচ বছর সময়ের জন্য সক্রিয় থাকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অবশ্য আইসিসির দেওয়া রেটিংটির বিরুদ্ধে আবেদন করার জন্য ১৪ দিন সময় পাবে।
দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা ভারত এবং সেনা দেশগুলির পিচগুলির মূল্যায়নের করার জন্য বিশেষজ্ঞদের এবং আইসিসিকে নজর দেওয়ার মতামত প্রকাশ করেছিলেন। তিনি বলেন, নিউল্যান্ডসের মতো পিচে খেলতে আমাদের কোনও অসুবিধা নেই কিন্তু ভারতে পিচ নিয়ে যেন এরপর থেকে কোনও কথা না বলেন সমালোচকরা।












Click it and Unblock the Notifications