SA vs IND: প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ, এক নজরে দেখে নিন বক্সিং ডে টেস্টে ভারতের পারফরম্যান্স?

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। বড়দিনের পরের দিন বক্সিং ডে নামেই পরিচিত। ক্রিকেট থেকে ফুটব‌ল, সারা বিশ্বে ২৬ ডিসেম্বর যে খেলাই হোক না কেন তার নামের সঙ্গে জুড়ে যায় বক্সিং ডে।ব্যতিক্রম নয় সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টও।

১৯৫০-র দশকের মাঝামাঝি সময় থেকে বক্সিং ডে-র প্রচলন শুরু হয় খেলার মাঠে। মূলত ডিসেম্বর মাসে ভারতীয় দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডেই সফর করে। ফলে বক্সিং ডে টেস্টে এই তিন দলের বিরুদ্ধে ভারত সব থেকে বেশি ম্যাচ খেলেছে। কিন্তু বক্সিং ডে টেস্টে ভারতের পারফরম্যান্স কেমন‌? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

SA vs IND

পরিসংখ্যানে যাওয়ার আগে একটু ইতিহাসের পাতায় চোখ রাখা যাক। ১৯৫০-র দশক থেকেই এই টেস্ট শুরু হয়। এই সময় প্রথম ম্যাচ খেলে অস্ট্রেলিয়া-ইংল্যাুন্ড। তবে ১৯৬৮ সালে প্রথমবার ২৬ ডিসেম্বর ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৯৮০-র দশক থেকে ক্রিকেট ক্যালেন্ডারে স্থায়ী জায়গা করে নেয় বক্সিং ডে টেস্ট।

ভারত প্রথম বক্সিং ডে টেস্ট খেলে ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম ম্যাচ ড্র হয়েছিল। এরপর ১৯৯১ সালে অস্ট্রে‌লিয়া সফরে গিয়ে এই দিনে ম্যাচ খেলে ভারত। কিন্ত ৮ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। পরের বছরই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বক্সিং ডে-তে টেস্ট খেলে ভারত। কিন্তু সেই ম্যাচে ৯ উইকেটে জয় পায় প্রোটিয়ারা।

এরপর চার বছর পর ১৯৯৬ সা‌লে দক্ষিণ আফ্রিকা সফরে বক্সিং ডে টেস্টে নামে ভারত। কিন্ত জয় অধরাই থাকে। দুই বছর পর নিউজিল্যান্ড সফরে গিয়েও বক্সিং ডে টেস্টে হারতে হয় ভারতকে। ৪ উইকেটে জয় পায় কিউয়িরা।১৯৯৯ সালে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যায় ভারত এবং বিশেষ এই দিনে ম্যাচ খেলতে নামে। ১৮০ রানে ভারতকে হারায় অস্ট্রেলিয়া।

২০০৩ সালে সৌরভের নেতৃত্বে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যায় ভারত। কিন্তু বক্সিং ডে টেস্টে জয় অধরাই থাকে। অজিরা ৯ উইকেটে জয় পায়। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বক্সিং ডে-র টেস্টে হারতে হয় ভারতকে। ১৭৪ রা‌নে জয় পায় প্রোটিয়ারা। পরের বছরই ডিসেম্বরে অজি সফরে গিয়ে এই টেস্টে ৩৩৭ রানে হারে ভারত।

বক্সিং ডে টেস্টে ভারত প্রথম জয়ের মুখ দেখে ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয় পায় টিম ইন্ডিয়া। ২০১১ সালে অবশ্য অস্ট্রেলিয়ার কাছ ফের হারতে হয় ভারতকে। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সফরে এই টেস্টে জয় অধরাই থাকে ভারতের। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বক্সিং ডে টেস্ট ড্র করে ভারত।

তবে শেষ তিনটি বক্সিং ডে টেস্টে জয় পেয়েছে ভারত। ২০১৮, ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। এখনও পর্যন্ত একবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় অধৱাই থেকেছে ভারতের। এবার সেই অধরা লক্ষ্য পূরণের হাতছানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+