SA vs IND: দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, বাভুমার পর ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার
চোটের কারণে তেম্বা বাভুমা আগেই ছিটকে গিয়েছেন দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে। বছর শেষ হওয়ার আগেই আবার বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন দলের এক নির্ভরযোগ্য বোলাররাও। কেপটাউন টেস্ট ম্যাচে দলের বাইরে থাকতে হবে ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল প্রোটিয়া দল। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেস বোলার জেরাল্ড কোয়েটজি। ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন না এই প্রোটিয়া পেসার। পেলভিক ইনফ্লেমেটরি রোগে আক্রান্ত হয়েছিলেন। যার চিকিৎসার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেঞ্চুরিয়নে প্রথম খেলায় একটি উইকেট নেওয়া কোয়েটজির জন্য বোর্ড এখনও কোনও বদলির নাম ঘোষণা করেনি। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ১-০-তে এগিয়ে প্রোটিয়ারা। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও ধাক্কা খেয়েছে ভারত।
দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা । সেঞ্চুরিয়নে ভারতের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বাভুমা। সেই চোটই চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে দিল বাভুমাকে। তাঁর অনুপস্থিতিতে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিন এলগার। ফলে জোড়া ধাক্কা প্রোটিয়া শিবিরে।
প্রথম টেস্টে শামির বিকল্প হিসাবে খেলা প্রসিদ্ধ কৃষ্ণ চূড়ান্ত ফ্লপ। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে আবেশ খানকে।একই সঙ্গে এই ম্যাচে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজাও। চোট কাটিয়ে অনেকটাই ফিট জাড্ডু।ফলে তাঁকে প্রথম একাদশে দেখা যেতেই পারে।
কেপটাউনে ভারতের কাছে অগ্নিপরীক্ষা, কারণ এই ম্যাচে জয় না পেলে এবারও টেস্ট সিরিজে হেরেই ম্যান্ডেলার দেশ ছাড়তে হবে টিম ইন্ডিয়াকে। সেঞ্চুরিয়ানে তিন দিনেই হারে ভারত। তারউপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও ছয় নম্বরে নেমে গিয়েছে ভারত।












Click it and Unblock the Notifications