SA vs IND: কেপ টাউন টেস্টে ভারতের একাদশে জোড়া পরিবর্তন দেখছেন গাভাসকর, কোন দু'জন বাদ পড়ছেন?

SA vs IND: বুধবার থেকে কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। সেঞ্চুরিয়নে জেতায় দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। ফলে সিরিজের শেষ টেস্ট ভারতের কাছে ডু-অর-ডাই।

দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না তেম্বা বাভুমাকে। বিদায়ী টেস্টে নেতৃত্বে ডিন এলগার। জেরাল্ড কোয়েটজিও ছিটকে গিয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন হচ্ছেই। ভারতীয় দলেও জোড়া পরিবর্তনের সম্ভাবনা।

SA vs IND: কেপ টাউন টেস্টে ভারতের একাদশে জোড়া পরিবর্তন দেখছেন গাভাসকর

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও অন্তত দুটি পরিবর্তনের সম্ভাবনা দেখছেন। সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত টেস্টে পিচ ও কন্ডিশনের ফায়দা নিতে না পেরে ইনিংস হারের লজ্জার সম্মুখীন হয়েছে ভারত। ভারতের ২৪৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০৮ তোলে, এরপর ভারত গুটিয়ে যায় ৩১ রানেই।

জসপ্রীত বুমরাহই বল হাতে ভরসা জুগিয়েছেন। কিন্তু মহম্মদ শামির অনুপস্থিতিতে তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর। শার্দুল দুই ইনিংস মিলিয়ে ১৯ ওভার হাত ঘুরিয়ে ১০১ রান দিয়ে এবং প্রসিদ্ধ ২০ ওভারে ৯৩ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। নেটে ব্যাটিংয়ের সময় শার্দুল কাঁধে চোট পেলেও তিনি কেপ টাউনে খেলার জন্য তৈরি বলেই জানা যাচ্ছে।

ভারত দলে নিয়েছে আবেশ খানকে। তবে নেটে যেভাবে মুকেশ কুমার বোলিং করছেন তাতে তাঁকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন সানিও। স্টার স্পোর্টসে গাভাসকর বলেছেন, আমার মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় খেলানো হবে মুকেশকে, তাঁর হাতে তুলে দেওয়া হবে নতুন বল। উল্লেখ্য, নেটে রোহিত শর্মাকে টানা বল করেও নজর কেড়েছেন মুকেশ।

শার্দুল ঠাকুরকে নিয়ে যে শঙ্কার মেঘ জমেছিল তা সরে গিয়েছে। শার্দুল দলে জায়গা ধরে রাখতে পারবেন বলেও মনে করা হচ্ছে। ভারতীয় দলে অপর পরিবর্তনটি অলরাউন্ডার বিভাগে আসবে বলে ধারণা গাভাসকরের। তিনি বলেন, রবীন্দ্র জাদেজা ফিট হলে তিনি রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় আসবেন। অশ্বিনের জায়গায় তিনি সুযোগ পাবেন এটা বোঝা যাচ্ছে, কারণ- আগের টেস্টে অশ্বিনকে দিয়ে বেশি বল করানোও হয়নি।

উল্লেখ্য, প্রথম টেস্টে অশ্বিন ১৯ ওভার বল করেছেন, মেডেন ৬টি, ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। জাদেজা প্রথম টেস্টে খেলতে পারেননি ব্যাক স্প্যাজমের কারণে। তবে তিনি ফিট হয়ে নেটে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। গাভাসকরের কথা সত্যি করে তিনি অশ্বিনকে সরিয়েই একাদশে আসেন কিনা তা স্পষ্ট হবে টসের সময়ই। তবে কেপ টাউনে ভারতের দুই স্পিনারে নামার সম্ভাবনা কার্যত নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+