SA vs IND: নিলামের আগে নজরে অর্শদীপদের পারফরম্যান্স, প্রোটিয়া সিরিজে ফোকাসে কারা?
শুক্রবার থেকে প্রোটিয়াদের দেশে টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। কয়েক মাস আগেই দক্ষিণ আফ্রিকা দলকেই হারিয়েই টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার দেড় বছর পর আরও একটি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ভারতীয় দল শুরু করছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়েই। চার ম্যাচের এই টি২০ সিরিজ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য অন্য একটি কারণেও বেশ গুরুত্বপূর্ণ।
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে এটাই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতীয় দলের কাছে। ফলে অর্শদীপ সিং থেকে জীতেশ শর্মা যে সমস্ত ক্রিকেটাররা নিলামে উঠবেন তাদের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো পারফরম্যান্স করলে তার প্রভাব পড়তে পারে নিলামেক দরেও।

২০১৭ সাল থেকেই আইপিএলের সঙ্গে যুক্ত আছেন। রাজস্থান দল সন্দীপ শর্মাকে রিটেন করলেও ধরে রাখেনি আবেশ খানকে। ফলে ভারতীয় পেসারের সামনে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। জীতশ শর্মা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ফেলেছেন। ভারতীয় টি২০ দলের নিয়মিত সদস্য। কিন্তু তাঁকেও রিটেন করেনি পাঞ্জাব কিংস।
গত মরশুমে আইপিএলে পাঞ্জাবের হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন জীতেশ। উইকেটকিপিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেও নিজের প্রতিভার ছাপ রাখেন। কিন্তু তার পরেও পাঞ্জাব দলে জায়গা হয়নি রিটেনেরক তালিকায়। এই পরিস্থিতিতে জীতেশের কাছে সুযোগ এই সিরিজে ভালো খেলে নিলামের আগে নিজের দর বাড়িয়ে নেওয়ার।
তালিকায় আছেন আরও ক্রিকেটার বিজয় কুমার বৈশক। কারণ আরসিবি দল তাঁকেও রিটেন করেনি। কিন্তু বিজয় কুমারের প্রথম একাদশে কতটা সুযোগ পাবেন সেটা প্রশ্ন আছে।
অন্যদিকে, এই সিরিজে ভারতীয় দলের জার্সিতে হতে পারে রামনদীপ সিংয়ের। কেকেআরের এই ক্রিকেটার এই সিরিজে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে তাঁকে ইতিমধ্যেই রিটেন করে নিয়েছে নাইটরা। কোচ গম্ভীর অস্ট্রেলিয়া সফরে যাবেন ফলে এই সিরিজে ভারতীয় দলের কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ।












Click it and Unblock the Notifications