SA vs IND: একদিনের ক্রিকেটে প্রথম শতরান করে আবেগপ্রবণ সঞ্জু , পেলেন গাভাসকরের বিরাট সার্টিফিকেট
কেএল রাহুল, ঋষভ পন্থ-ঈশান কিষাণদের দাপটে জাতীয় দলে ব্রাত্যই থাকতে হল সঞ্জু স্যামসনকে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলেই সুযোগই পেতেন না কেরলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু তাঁর মধ্যেও প্রতিভার অভাব ছিল না কোনও। কিন্তু ভারতীয় ক্রিকেটে ব্রাত্যজন হয়েই থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে বৃহস্পতিবার ব্যাট হাতে সমস্ত বঞ্চনার জবাব দিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে একদিনের ক্রিকেটে প্রথম শতরান এল সঞ্জুর ব্যাট থেকে। তাও আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে। ওডিআই ক্রিকেটে প্রথম শতরান করে আবেগে ভাসলেন কেরলের এই ক্রিকেটার। ইনিংসের বিরতিতে নিজের মনের কথাই তুলে ধরলেন সঞ্জু।

সম্প্রচারকারী চ্যানেলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার নিজের শতরান প্রসঙ্গে বলেন, 'বেশ কিছুদিন ধরে শারীরিক ও মানসিকভাবে কঠোর পরিশ্রম করেছি। এখন এর ফল পাচ্ছি দেখে ভালো লাগছে। আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি এই শতরানের পর। এখন আমি আবেগঘন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুব খুশি।'
কঠিন সময়ে সেঞ্চুরি করার প্রসঙ্গে সঞ্জু বলেন, 'দক্ষিণ আফ্রিকার বোলাররা নতুন বলে খুব ভালো বোলিং করেছে। পুরানো বল মন্থর হয়ে আসছিল। সেই সময় ব্যাটিং করা আরও কঠিন হয়ে পড়ে। এই কারণে কে এল (রাহুল) আউট হয়ে যাওয়ার পর ওরা ম্যাচে ফিরে আসে। তবে আমি আর তিলক উইকেটে টিকে থাকার লক্ষ্য নিয়েছিলাম। শেষ দিকে আমরা ভালো ব্যাটিং করি।'
অন্যদিকে সঞ্জুর প্রশংসা করে গাভাসকর বলেন "আমি মনে করি এই সেঞ্চুরিটি সঞ্জুর কেরিয়ার বদলে দিতে চলেছে। এই সেঞ্চুরির সৌজন্যে আরও সুযোগ পাবে, তবে আমি মনে করি সে নিজেকে বিশ্বাস করতে শুরু করবে যে সে এই স্তরের ক্রিকেটার। মাঝে মাঝে, আপনি জানেন, আপনি আছেন কিন্তু কিছু, আপনি জানেন, ভাগ্য আপনার সাথে নেই।'












Click it and Unblock the Notifications