SA vs IND: এলগারের অপরাজিত শতরান, সেঞ্চুরিয়নে ভারতের চেয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

SA vs IND: সেঞ্চুরিয়ন টেস্টের রাশ আরও শক্তভাবে ধরল দক্ষিণ আফ্রিকা। আজ টেস্টের দ্বিতীয় দিনেও আলো কমে আসার কারণে পুরো ওভার খেলা হয়নি। তাতেই ভারতের চেয়ে প্রোটিয়ারা এগিয়ে গেল ১১ রানে, হাতে পাঁচ উইকেট।

ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৬৭.৪ ওভারে ২৪৫ রানে। দক্ষিণ আফ্রিকা এখনও অবধি খেলেছে ৬৬ ওভার। স্কোর ৫ উইকেটে ২৫৬।

SA vs IND: এলগারের অপরাজিত শতরান

তেম্বা বাভুমা আজ ব্যাটিং করতে নামতে পারেননি। প্রোটিয়া অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গতকাল ২০ ওভারের বেশি মাঠে থাকতে পারেননি। আজ ব্যাটিং করতেও নামেননি। এলগারের এটিই বিদায়ী সিরিজ। বাভুমা মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকে প্রাক্তন প্রোটিয়া অধিনায়কই নেতৃত্ব দিচ্ছেন দলকে।

আজ এলগার ১৪তম টেস্ট শতরান হাঁকালেন ১৪০ বল খেলেই। ১১ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট পড়েছিল। এইডেন মার্করাম ১৭ বলে ৫ রান করে মহম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড হন। ১০৪ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। ৬২ বলে ২৮ রান করে জসপ্রীত বুমরাহর শিকার হন টনি ডি জর্জি (৬২ বলে ২৮)।

এই স্পেলে নিজের পরের ওভারটি করতে গিয়ে বুমরাহ বোল্ড করে দেন কিগান পিটারসেনকে (৭ বলে ২)। ১১৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন প্রোটিয়ারা চাপে, তখন হাল ধরেন এলগার ও এই টেস্টে অভিষেক হওয়া ডেভিড বেডিংহ্যাম। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১৩১ রান। ৮৭ বলে ৫৬ রান করে সিরাজের বলে বোল্ড হন বেডিংহ্যাম।

অভিষেক টেস্টে তিনি অর্ধশতরান পূর্ণ করেন ৮০ বল খেলে। উইকেটকিপার কাইল ভেরেইন ৭ বলে ৪ রান করেন। তিনি টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণর প্রথম শিকার। ২৩টি চারের সাহায্যে এলগার ২১১ বলে ১৪০ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন মার্কো জানসেন। ৩টি মেডেন-সহ ১৬ ওভারে ৪৮ রান খরচ করে ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ।

মহম্মদ সিরাজ ২টি উইকেট দখল করলেও ৬৩ রান দিয়েছেন। শার্দুল ঠাকুর ২টি মেডেন-সহ ১২ ওভারে ৫৭ রান খরচ করে কোনও উইকেট পাননি। প্রসিদ্ধ কৃষ্ণর ১৫ ওভারে ২টি মেডেন, ৬১ রান খরচ করে তিনি নেন ১টি উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ৩টি মেডেন-সহ ৮ ওভারে ১৯ রান দেন, কোনও উইকেট পাননি।

আজ সকালে বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হয়েছিল। ভারতের ইনিংস শেষ হয় ২৪৫ রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১৬ ওভারে ১ উইকেটে ৪৯। চা বিরতি পর্যন্ত ৪৯ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৯৪ রান তোলে প্রোটিয়ারা। তবে বাভুমা যদি এই টেস্টে খেলতে না পারেন তাহলে ব্যাটিংয়ে দশজনকে নিয়েই খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+