SA vs IND: বিদায়ী টেস্টে অধিনায়ক, ধোনি সহ কিংবদন্তিদের তালিকায় যুক্ত হচ্ছেন এলগারও
বুধবার থেকে শুরু হতে চলা কেপটাউন টেস্টই ডিন এলগারের কেরিয়ারের শেষ টেস্ট। তাই তাঁর শেষ টেস্টটি স্মরণীয় করে রাখতে চাইছে প্রোটিয়া শিবির। সেঞ্চুরিয়ানে চোট পাওয়া তেম্বা বাভুমার বদলে স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন এলগার। তবে দ্বিতীয় ম্যাচে তিনিই দলের অধিনায়ক। বিদায়ী টেস্টে নেতৃত্ব দানের সুযোগ এসেছে এলগারের সামনে।
একইসঙ্গে ইতিহাসের পাতাতেও জায়গা করে নিতে চলেছেন প্রোটিয়া এই ক্রিকেটার। ডিন এলগার চিরকালের জন্য ইতিহাসের অংশ হয়ে থাকবেন কারণ তিনি টেস্ট ক্রিকেটের ১২তম খেলোয়াড় যিনি শেষ ম্যাচে অধিনায়ক হবেন। স্টিভ ওয়া থেকে মহেন্দ্র সিং ধোনি। এই তালিকায় আছেন এখন পর্যন্ত ১১ জন ক্রিকেটার। যারা নিজেদের শেষ টেস্টে অধিনায়ক ছিলেন।

কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে সেঞ্চুরি করেছেন ডিন এলগার। সেঞ্চুরিয়ান টেস্টে এলগারের ব্যাটেই ভারতের জয়ের স্বপ্ন তছনছ হয়ে গিয়েছিল। এবার তিনি অধিনায়ক, জয় দিয়েই নিজের কেরিয়ার শেষ করতে চাইবেন প্রোটিয়া এই ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে নিউ ইয়ার টেস্টে পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষেই আছে।
যদিও শেষ ম্যাচের নামার আগে এলগার সাংবাদিক সম্মেলনে বলেছেন, ' পরিসংখ্যান সম্পর্কে চিন্তা করি না কখনও। আমি জয়ের কথা চিন্তা করি। আমি সিরিজ জয় নিয়ে চিন্তা করছি। এটিই সবচেয়ে বড় স্মৃতি যা আমি আমার দলের সঙ্গে ভাগ করতে পারব, আমি কখনও বিশ্বকাপ জয়ের সুযোগ পাইনি কিন্তু এটাই আমার বিশ্বকাপের সমান। এটা আমার চেনা ময়দান যেখানে আমি জিততে চাই।'
৮৬টি টেস্ট ক্যাপ নিয়ে এলগারের কেরিয়ার শেষ হবে। টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করা মাত্র আটজন দক্ষিণ আফ্রিকারে মধ্যে একজন হলেন এলগার।












Click it and Unblock the Notifications