Viral Video: চেন্নাই সুপার কিংস ভক্তদের জন্য এনতিনির হিন্দি গান, অশ্বিন হেসে লুটোপুটি! দেখুন ভিডিও

Viral Video: দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্ট জয়ের হাসি ভারত কেড়ে নিয়েছে কেপ টাউনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে। দেড় দিনেই নিউল্যান্ডসে প্রথমবার টেস্ট জয়ের সৌজন্যে ভারত সিরিজ ১-১ করে ফিরেছে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিনের অনুরোধ রক্ষা করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনতিনি। তাতেই হেসে লুটোপুটি ভারতের ১ নম্বর অফ-স্পিনার।

Viral Video: চেন্নাই সুপার কিংস ভক্তদের জন্য এনতিনির হিন্দি গান

অশ্বিন না খেললেও সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও আপলোড করে থাকেন। কখনও ক্রিকেটের নানা বিষয় নিয়ে মূল্যবান মতামত দেন। কখনও পোস্ট করে থাকেন হাল্কা মেজাজের ভিডিও। অশ্বিনকে কেপ টাউন টেস্টে দলে রাখেনি ভারত। কিন্তু মাঠের বাইরের নানা মুড ছিল অশ্বিনের ফোকাসে।

ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে অশ্বিন কথা বলছেন এনতিনির সঙ্গে। তাঁকে তিনি অনুরোধ করেন চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য একটি গান শোনানোর জন্য। অশ্বিন-সহ সবাইকে অবাক করে অমিতাভ বচ্চনের লিপে জনপ্রিয় হিন্দি গান ধরেন অশ্বিন। কভি কভি মেরে দিল মে, খায়াল আতা হ্যায়- এই গানটি গাইতে শুরু করেন এনতিনি।

তবে হিন্দি গানের প্রতিটি শব্দ তিনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি। সুরের ক্ষেত্রেও বেশ গোলমালই ছিল। তবু একজন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা হয়ে এই গান গাওয়ার চেষ্টা নিশ্চিতভাবেই তারিফযোগ্য। তবে এনতিনির ভুলভাল হিন্দি শুনে হেসে লুটোপুটি যান অশ্বিন। এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি।

এনতিনির পুত্র থান্ডো ২০২২ সালে মুম্বইয়ে রোহিত শর্মা ও শার্দুল ঠাকুরের কোচ দীনেশ লাডের কাছে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। এনতিনি ২০০৮ ও ২০০৯ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্যের কাজে ব্যস্ত ছিলেন।

চেন্নাই সুপার কিংসে অশ্বিন ছিলেন ২০০৯ থেকে ২০১৫ অবধি। ফলে একটা মরশুম তিনি ইয়েলো আর্মিতে এনতিনির সতীর্থও ছিলেন। এনতিনির মনে যে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের প্রতি ভালোবাসা যে অটুট তা তাঁর এই সামঞ্জস্যপূর্ণ গান-চয়নের মধ্যেই স্পষ্ট।

এনতিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট খেলেছেন। রয়েছে ৩৯০টি উইকেট। একদিনের আন্তর্জাতিকে ১৭৩ ম্য়াচে তাঁর ২৬৬টি শিকার রয়েছে। ১০টি টি২০ আন্তর্জাতিকে এনতিনি ৬টি উইকেট পেয়েছেন। ক্রিকেটকে গুডবাই জানানোর পর কোচিংয়ে এসেছিলেন। এখন রয়েছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+