SA vs IND: চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে নজির সুদর্শনের, ছুঁলেন রাহুলদের কীর্তি! প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন

SA vs IND: জোহানেসবার্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তামিলনাড়ুর ব্যাটার বি সাই সুদর্শনের। আর সেই ম্যাচই তিনি স্মরণীয় করে রাখলেন দলকে জেতানোর পাশাপাশি অনবদ্য নজির গড়ে।

দেশের মাটিতে যেখানে লজ্জার হারের সম্মুখীন হলো দক্ষিণ আফ্রিকা, সেখানে ভারত দলগতভাবে নজির তো গড়লই, সুদর্শন স্পর্শ করলেন ঈর্ষণীয় কীর্তি।

SA vs IND: চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে নজির সুদর্শনের

একদিনের আন্তর্জাতিকে ভারতের ৪০০ নম্বর ক্রিকেটার হিসেবে মাঠে নামলেন সুদর্শন। লিস্ট এ ক্রিকেটে ৬০-এর উপর গড়। আজও অপরাজিত থাকলেন ৯টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৫৫ রানে। যার শুরুটা হয়েছিল নান্দ্রে বার্গারের বলে কভার ড্রাইভ দিয়ে। ভারতের ১৭তম ব্যাটার হিসেবে সুদর্শন অভিষেকে পঞ্চাশ রানের মাইলফলক টপকালেন।

একদিনের আন্তর্জাতিকে অভিষেকে ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বাধিক ১০০ রান করার নজির রয়েছে রাহুলের দখলে। আজ সেই রাহুলই ভারতকে নেতৃত্ব দিলেন, সুদর্শনের হাতে ইন্ডিয়া ক্যাপটিও তিনিই তুলে দেন। ২০১৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেকে শতরান করেন রাহুল।

২০০৬ সালে রবিন উথাপ্পা ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেকে ওপেন করতে নেমে করেছিলেন ৮৬ রান। বিদর্ভের ফৈজ ফজল ২০১৬ সালেই একমাত্র ওডিআইটি খেলেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ম্যাচে রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ফজল অপরাজিত ছিলেন ৬১ বলে ৫৫ রানে।

তারপর সুদর্শনই প্রথম কোনও ভারতীয় ওপেনার যিনি ওডিআই অভিষেকে ৫০-এর বেশি রান করার কীর্তি স্পর্শ করলেন। সুদর্শনের সাফল্যে উচ্ছ্বসিত রবিন্দ্রন অশ্বিন। এক্স হ্যান্ডলে তাঁর টুইটে বুঝিয়ে দিয়েছেন, তিনি বারেবারেই বলে আসছেন সুদর্শন অনেক দূর যাবেন। ২০২১ সালে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অভিষেকের পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।

টিএনপিএলের পাশাপাশি ধাপে ধাপে রঞ্জি, আইপিএল, ভারতের বয়সভিত্তিক দল ও ভারতীয় এ দলের হয়ে সাফল্য পেয়েছেন। কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের পুরস্কার আজকের এই সাফল্য। সুদর্শনকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে অশ্বিন ভালোবেসে তাঁকে 'মাই বয়' বলেও উল্লেখ করেছেন।

আজ ভারত ১১৬ রানে থামিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। যা তাদের দেশে ওডিআইয়ে দলগত সর্বনিম্ন স্কোর। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রোটিয়ারা করেছিল ১১৮ রান। ২০০৮ সালে ট্রেন্ট ব্রিজে ২১৫ বল বাকি থাকতে ইংল্যান্ডের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ইংল্যান্ডের টার্গেট ছিল ৮৪। আজ ভারতের কাছে হার ২০০ বলে।

ফলে বলের নিরিখে পরাজয়ের নিরিখে আজকের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সর্বাধিক বড় ব্যবধানে হারল। দেশের মাটিতে কখনও এর আগে প্রোটিয়াদের কোনও দল এতগুলি ওভার হাতে রেখে ওডিআইয়ে জিততে পারেনি।

অর্শদীপ ভারতীয় পেসারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা বোলিং ফিগার সুনিশ্চিত করলেন। এর আগে ১৯৯৬ সালে মুম্বইয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ২৭ রানে চার উইকেট নিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। আজ অর্শদীপ প্রসাদের রেকর্ড ভাঙলেন, আবেশ খান ২৭ রানেই চার উইকেট নিয়ে ছুঁলেন প্রসাদের কীর্তি। এই নিয়ে ক্য়ালেন্ডার ইয়ারে পুরুষদের ওডিআইয়ে ৮ বার ভারতীয় বোলাররা ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। যার মধ্যে জোরে বোলাররাই নিয়েছেন ৬ বার। এটাও একটি রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+