SA vs IND: অর্শদীপের সামনে রেকর্ড গড়ার সুযোগ, প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের ফলাফল কেমন?

আগামী ৮ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। বেশিরভাগ সিনিয়র ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে আছেন ফলে তরুণ তুর্কিদের নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরের দল গঠন করা হয়েছে। অর্শদীপ সিং এই সিরিজে অনন্য একটি রেকর্ড গড়তে পারেন। অতীতে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজের ফলাফল কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রোটিয়া সফরে ভারতীয় দলের পেস আক্রমণের কাণ্ডারী অর্শদীপ সিং। বাঁহাতি ফাস্ট বোলারের জন্য এই সফরে অপেক্ষা করছে দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। একটি ক্যালেন্ডার ইয়ারে টি২০ তে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের সংগ্রহ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।

ভুবনেশ্বর কুমার ভারতীয়দের মধ্যে টি২০ ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডটি ধরে রেখেছেন। ৩২ ম্যাচে ৬.৯৮ ইকোনমি রেটে ৩৭ উইকেট আছে তাঁর নামের পাশে। অন্যদিকে অর্শদীপ সিং ২১ ম্যাচে ৮.১৭ ইকোনমি রেটে ৩৩ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজে ভুবনেশ্বরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে এই স্পিডস্টারের।

অর্শদীপ সিং বর্তমানে টি২০ ক্রিকেটে উইকেট প্রাপ্তির নিরিখে ভারতীয়দের মধ্যে চার নম্বরে আছেন। ৫৬ ম্যাচে ৮৭ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজ। রবিবারই ম্যান্ডেলার দেশে চলে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। গম্ভীর বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া যাবেন। ফলে প্রোটিয়া সফরে ভারতীয় দলের কোচিং করাবেন ভিভিএস লক্ষ্ণণ।

কয়েক মাস আগেই এই দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়েই টি২০ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। যদিও দুটি ভারতীয় দলের মধ্যে পার্থক্য অনেক, এবার ভারতীয় দলে অনেক সিনিয়র ক্রিকেটার নেই।

অতীতে টি২০ সিরিজ গুলিতে এই দুই দলের ফলাফল কেমন? ২০০৬-০৭ সালে ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম টি২০ ম্যাচে খেলে এবং সেই ম্যাচে জয়ও পায়। ২০১০-১১ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে এক ম্যাচের টি২০ সিরিজে জয় পায় ভারত। ২০১১-১২ সা‌লে অবশ্য সিরিজ জেতে প্রোটিয়ারা। ২০১৫-১৬ সালে ভারত সফরে এসে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-০ তে জয় পায় প্রোটিয়ারা।

২০১৭-১৮ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারত টি২০ সিরিজে জয় পায়। ২০১৯-২০ সালে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এলে টি২০ সিরিজ ড্র হয়। ২০২২ সালেও টি২০ সিরিজ ২-২ ফলে ড্র হয়। ২০২২-২৩ সালে ঘরের মাঠে ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ২-১ ফলে জেতে। ২০২৩-২৪ সালের ৩ ম্যাচের টি২০ সিরিজ ড্র হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+