SA vs IND: অর্শদীপের সেরা বোলিং! প্রথম একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে বেঁধে ফেলল ভারত

SA vs IND: জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে তৃতীয় টি২০ আন্তর্জাতিক জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র রাখতে পেরেছিল ভারত। অঘটন না ঘটলে আজ সেই স্টেডিয়ামেই ভারত একদিনের আন্তর্জাতিক সিরিজে এগিয়ে যেতে চলেছে।

প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ২৭.৩ ওভারে ১১৬ রানেই গুটিয়ে গেল এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল। আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং অর্শদীপ সিংয়ের।

SA vs IND: অর্শদীপের সেরা বোলিং!

গত বছর নভেম্বরে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছিলেন অর্শদীপ। প্রায় ১৩ মাস পর ওডিআই দলে প্রত্যাবর্তন করেই তুলে নিলেন পাঁচ উইকেট। মজার ব্যাপার হলো, আজকের ম্যাচের আগে অবধি তিনটি ওডিআই খেলে একটিও উইকেট ঝুলিতে পুরতে পারেননি অর্শদীপ।

আজকের ম্যাচের দ্বিতীয় ওভারে অর্শদীপ নিজের প্রথম ওভারটি করতে গিয়ে চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে রিজা হেন্ডরিকস (৮ বলে ০) ও রাসি ভ্যান ডার ডুসেন (১ বলে ০)-কে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ৩ রানেই প্রথম দুটি উইকেট হারায় প্রোটিয়ারা। ৪২ রানে পড়েছিল তৃতীয় উইকেট। সেখান থেকে ৫৮ রানে সপ্তম ও ৭৩ রানে অষ্টম উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার।

মনে করা হচ্ছিল আজও বুঝি একশোর কমেই গুটিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে সেই লজ্জার হাত থেকে প্রোটিয়াদের বাঁচান আন্ডিল ফেহলাকওয়াইও। তিনি ৪৯ বলে ৩৩ রান করেছেন। টোনি ডি জর্জি ২৮, অধিনায়ক এইডেন মার্করাম ১২ রান করেন। ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন তাবরেজ শামসি। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।

অর্শদীপ ১০ ওভারে ৩৭ রান খরচ করে ৫ উইকেট পেলেন। তিনটি মেডেন-সহ ৮ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট ঝুলিতে পুরলেন আবেশ খান। ২.৩ ওভার হাত ঘুরিয়ে ৩ রান খরচ করে একটি উইকেট পেলেন কুলদীপ যাদব। মুকেশ কুমার ৭ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট পাননি।

অর্শদীপ বলেন, আগে ওডিআই উইকেট না পাওয়ায় কিছুটা চাপে ছিলাম। পাঁচ উইকেট তুলে নিতে পেরে ভালো লাগছে। লেগ বিফোর ও বোল্ড করার লক্ষ্যেই বল করছিলাম। বল হাতে যে কোনও ভূমিকা পালনে প্রস্তুত। প্রথম ২৫ ওভারে ১০ ওভারই অর্শদীপের। তিনি বলেন, আজ বেশ গরমও রয়েছে। এক বছর পর ৫০ ওভারের ম্যাচ খেলছি। তবে এদিনের পারফরম্যান্সে ফ্রেশই লাগছে। কিছুটা হাওয়া দিচ্ছিল, সেই সঙ্গে উইকেটের আর্দ্রভাবকে কাজে লাগিয়ে বাজিমাত অর্শদীপদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+