SA vs IND 1st Test: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে নজিরবিহীন সাফল্য চান রোহিত, ভরসা কোন দুই স্পিনারে?

SA vs IND 1st Test: দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে নজিরবিহীন সাফল্য চাইছেন রোহিত শর্মা। কাল প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলতে নামার আগে সে কথাই স্পষ্ট করলেন ভারত অধিনায়ক।

ভারত আজ অবধি দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। তবে এবার চাকা উল্টোদিকে ঘোরাতে মরিয়া ভারত।

SA vs IND 1st Test: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে নজিরবিহীন সাফল্য চান রোহিত

রোহিত এক প্রশ্নের উত্তরে আজ বলেন, আমরা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতিনি। ফলে এবার জিতলে তা বিশ্বকাপ জিততে না পারার ক্ষতকে কতটা প্রশমিত করবে তা বলতে পারব না। বিশ্বকাপ বিশ্বকাপই, এর সঙ্গে কোনও কিছু তুলনা চলে না। তবে বড় সিরিজ খেলতে নামছি আমরা। ইতিহাস গড়তে পারলে তা দারুণ ব্যাপার হবে।

রোহিতের কথায়, আমরা সকলেই খুবই কঠোর পরিশ্রম করেছি। ফলে খুব বড় কিছু দরকার। সেটার জন্য সকলেই বদ্ধপরিকর। আমাদের জেতার জন্য সমস্ত রকমের রসদ মজুত রয়েছে। আমার আশা, ভালো কিছুই হবে। বেশি কিছু না ভেবে খোলা মনে খেলাই লক্ষ্য ভারত অধিনায়কের।

বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে। টানা জেতার পর ফাইনালে গিয়ে কেন হারতে হলো তার সঠিক কারণ এখনও খুঁজে পাচ্ছেন না হিটম্যান। নিশ্চিতভাবেই কিছু খামতি থেকে গিয়েছে। তবে তার সংখ্যা বেশি নয় বলেই মনে করছেন রোহিত। বিশ্বকাপ ফাইনালে হারের পর অনেকে যেভাবে দলের পাশে দাঁড়িয়েছেন তাতে আপ্লুত ভারত অধিনায়ক। এর থেকে অনুপ্রেরণা নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী রোহিত।

মহম্মদ শামির অভাব যে অনুভূত হবে আসন্ন টেস্ট সিরিজে সেটা জানাতে দ্বিধা করেননি রোহিত। তিনি বলেন, শামির শূন্যস্থান পূরণের কাজ সহজ হবে না। দক্ষিণ আফ্রিকায় সিমারদের সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকলেও স্পিনাররাও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলে উল্লেখ করেছেন রোহিত। তা সে রানের গতি আটকে প্রতিপক্ষকে চাপে ফেলাই হোক বা উইকেট তুলে নেওয়া।

প্রথম টেস্টের দলে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর আভাস দিয়ে রোহিত বলেন, এই ক্রিকেটাররা বল করার সময় জানেন তাঁদের কী করণীয়। জাদেজা ও অশ্বিন আক্রমণাত্মক বোলিং করতেই পছন্দ করেন। ফলে যখনই তাঁদের হাতে বল তুলে দেওয়া হবে তাঁদের লক্ষ্যই থাকবে উইকেট তুলে নেওয়া। এদিকে, ভারতীয় দল আজ সেঞ্চুরিয়নে বৃষ্টিতে অনুশীলন করতে পারেনি। প্রথম দিনের পুরোটাই বৃষ্টিতে ধুয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+