SA vs IND 1st Test: শামির বিকল্প খুঁজছে ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিত চিহ্নিত করলেন কঠিন কাজ

SA vs IND 1st Test: সেঞ্চুরিয়নে কাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। আজ বৃষ্টির কারণে দুই দলই অনুশীলন করতে পারেনি। কালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সুপারস্পোর্ট পার্কের গতিময় পিচে ভারত এক স্পিনারেই নামবে বলে মনে করা হচ্ছে। তবে সবার আগে খুঁজে নিতে হবে মহম্মদ শামির বিকল্প।

SA vs IND 1st Test: শামির বিকল্প খুঁজছে ভারত,

ভারত অধিনায়ক রোহিত শর্মা আজ সাংবাদিকদের বলেই দিয়েছেন, মহম্মদ শামির অভাব অনুভূত হবে। তাঁর শূন্যস্থান ভরাট করা সহজ হবে না। ভারত যে দল নিয়ে টেস্ট সিরিজে নামছে তাতে প্রথম একাদশে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ থাকছেন। শামির অনুপস্থিতিতে একাদশে ঢোকার দৌড়ে রয়েছেন মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণ।

প্রসিদ্ধ এখনও টেস্ট খেলেননি। মুকেশ পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছেন। এই দুজনের মধ্যে থেকেই কাউকে বেছে নিতে ভারতকে। ভারত চার পেসার ও এক স্পিনারে নামলে সিরাজ, বুমরাহ ও শার্দুল ঠাকুরের সঙ্গে থাকবেন প্রসিদ্ধ বা মুকেশের মধ্যে কোনও একজন। প্রসিদ্ধ রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়।

রোহিত আজ বলেন, মুকেশ ও প্রসিদ্ধের মধ্যে একজনকে বেছে নেওয়া খুব কঠিন ব্যাপার। পিচের চরিত্র আঁচ করে দলে কাকে দরকার সে সম্পর্কে বুঝে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে রাহুল ভাই (রাহুল দ্রাবিড়) ও কেএল (লোকেশ রাহুল)-এর সঙ্গে কথা হয়েছে। রাহুল সেঞ্চুরিয়নে শতরানও করেছিলেন। তাঁর কাছ থেকে পিচ সম্পর্কে ধারণা নিয়েছি।

রাহুলের কাছ থেকে পাওয়া ফিডব্যাক মাথায় রেখেই প্রথম টেস্টের রণকৌশল সাজাচ্ছেন হিটম্যান। তিনি বলেন, মুকেশ ও প্রসিদ্ধের বোলিং আলাদা রকমের। প্রসিদ্ধ নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পিচ থেকে বাউন্স আদায় করতে সক্ষম। মুকেশও প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। ফলে উইকেট দেখেই ঠিক করতে পারব কাকে খেলানো উচিত।

রোহিতের কথায়, ৭৫ শতাংশ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বাকিটা ম্যাচের আগের রাতেই ঠিক করে নেওয়া হবে। বুমরাহ ও সিরাজ রয়েছেন। তৃতীয় পেসার চূড়ান্ত করে নিতে হবে। টিম মিটিংয়েই একাদশ ঠিক করে ফেলার কথা জানিয়েছেন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+