SA vs IND 1st Test: দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে ধার কম, কোন কারণে ভারতের বড় রান তোলার সম্ভাবনা দেখছেন গাভাসকর?

SA vs IND 1st Test: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে কাল থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। আজ বৃষ্টির কারণে দুই দলের অনুশীলন বাতিল হলেও পরের দিকে রোদের ঝিলিক দেখা গিয়েছে। সেই ছবি শেয়ার করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

কাল নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। ভারতের ব্যাটিং লাইন-আপকে শক্ত চ্যালেঞ্চ ছুড়ে দিতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলিংয়ে যে বৈচিত্র্য রয়েছে তাতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নও দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

SA vs IND 1st Test: দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে ধার কম

ভারত প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ জেতেনি। এই স্টেডিয়ামে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত ইনিংস ও ২৫ রানে হেরে গিয়েছিল। ২০১৮ সালে ভারতকে হারতে হয়েছিল ১৩৫ রানে। ২০২১ সালে অবশ্য সেঞ্চুরিয়ন টেস্টে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছিল ভারত। জেতে ১১৩ রানে।

ভারতের কাছে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ফাইনাল ফ্রন্টিয়ার। প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর আত্মবিশ্বাসী, ভারত এবার ইতিহাস গড়েই ফিরতে পারে। ভারতীয় ব্যাটিং লাইন আপে যে অভিজ্ঞ ব্যাটাররা রয়েছেন তাতে দক্ষিণ আফ্রিকার বোলাররা খুব বেশি দাপট দেখাতে পারবেন না বলেই ধারণা সানির।

গাভাসকর স্টার স্পোর্টসে বলেছেন, ভারতের ব্যাটাররা অভিজ্ঞ। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁদের খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি আশা করি তাঁরা টেস্ট সিরিজে অনেক রান করবেন। ভারতের ব্যাটিং লাইন আপে প্রতিভাবান ও দক্ষ ক্রিকেটাররা যেমন আছেন, তেমনই প্রোটিয়াদের বোলিংও এবার খুব শক্তিশালী নয়।

আনরিখ নরকিয়ার অভাব দক্ষিণ আফ্রিকা অনুভব করবে বলেই মনে করেন সানি। তাঁর কথায়, আনরিখ এই সিরিজে নেই। রাবাডা ও এনগিডি চোট সারিয়ে ফিরছেন। তাতে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের গুণমান খুব বেশি না পড়লেও এই বোলারদের বিরুদ্ধে ভারতের দুই ব্যাটার বড় রান করতেই পারেন।

সুনীল গাভাসকর এই দুই ব্যাটার হিসেবে উল্লেখ করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম। বিশ্বকাপের পর এই প্রথম খেলতে নামছেন রোহিত। সানি মনে করেন, একদিনের আন্তর্জাতিকে যে স্টাইল ও অ্যাপ্রোচে রোহিত ব্যাট করেন, তা টেস্ট সিরিজে বদলাবেন। সারাদিন ক্রিজে টিকে থাকার লক্ষ্যে ব্যাট করবেন। গাভাসকর বলেন, রোহিত যদি একটা দিন পুরো ব্যাট করেন তাহলে দিনের শেষে ১৮০ থেকে ১৯০ রানে অপরাজিত থাকতে পারেন। ভারতও ৩০০ পার করে যাবে সহজেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+