SA va IND: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের কোচে পদে লক্ষ্মণ, সূর্যদের হেডস্যার হচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী
নভেম্বর মাসে জোড়া সফর ভারতীয় দলের। একদিকে টি২০ দল যাবে দক্ষিণ আফ্রিকায়। অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বাধীন টেস্ট দল পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। ইতিমধ্যেই দুটি সিরিজের জন্য পৃথক ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। কিন্তু প্রশ্ন ছিল গম্ভীর অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যাবেন। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের কোচ কে হবেন?
সব কিছু ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ডনের দেশে পাড়ি দেবেন বিরাট-রোহিতরা। তাঁদের সঙ্গেই যাবেন বর্তমান ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর। ফলে একই সময়ে চলা দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে ভারতীয় দলকে কোচিং করাবেন কে? এই প্রশ্ন উঠেছিল। অবশেষে জানা গেল দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের কোচের নাম।

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইরাজ বাহুতুলে, ঋষিকেশ কনিতকর, শুভদীপ ঘোষরা প্রোটিয়া সফরে সাপোর্ট স্টাফের ভূমিকা পালন করবেন। বাহুতুলে হবেন সহকারী কোচ, কনিতকর হবেন ব্যাটিং কোচ, শুভদীপ হবেন ফিল্ডিং কোচ। ইমার্জিং এশিয়া কাপে ভারতীয় এ দলের কোচ সীতাংশু কোটাককে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে ভারতীয় এ দলের কোচ করে।
জানা গিয়েছে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে ৩ কিংবা ৪ নভেম্বর। তাছাড়া কোচ গম্ভীর অস্ট্রেলিয়া সফরের জন্য বেশি ফোকাস করছেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই উড়ে যাওয়ার কথা। তাই টি২০ দল সামলাবেন লক্ষ্মণই। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। এই সফরের জন্যও দল বেছে নিয়েছেন নির্বাচকরা। আগামী ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই সিরিজের ম্যাচগুলি হবে।
বর্তমানে টি২০ এবং টেস্টের দল সম্পূর্ণ আলাদা। ফলে কোনও রকম জটিলতা হয়নি। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতীয় দল এর আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছে। এবার প্রোটিয়া সফরে তাঁর পরীক্ষা।কয়েক মাস আগে এই দক্ষিণ আফ্রিকাকেই হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। দলে আছেন দুই নতুন মুখ।












Click it and Unblock the Notifications