SA va IND: প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা, কেন ব্রাত্য থাকলেন ময়াঙ্ক যাদব?

শুক্রবার রাতে বিসিসিআইয়ের ডাবল ধামাকা। বর্ডার গাভাসকর ট্রফির সঙ্গেই ঘোষিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের দল। আগামী নভেম্বর মাসে প্রোটিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এখানে চার ম্যাচের একটি টি২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কারা সুযোগ পেলেন সেই দলে?

বর্তমানে টি২০ এবং টেস্টের দল সম্পূর্ণ আলাদা। ফলে কোনও রকম জটিলতা হয়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। এই সফরের জন্যও দল বেছে নিলেন নির্বাচকরা। আগামী ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই সিরিজের ম্যাচগুলি হবে।

অস্ট্রেলিয়া সফরের মতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দলে সুযোগ পেলেন না ময়াঙ্ক যাদব এবং শিবম দুবে। কেন এই দুই ক্রিকেটার সুযোগ পেলেন না তা স্পষ্ট হল বিসিসিআইয়ের বার্তায়। চোটের কারণে এই দুই ক্রিকেটারকে বাইরে রাখা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সিরিজে দলে জায়গা পাওয়া রিয়ান পরাগও এই সিরিজে ব্রাত্য কাঁধে চোটের কারণে।

ইমার্জিং এশিয়া কাপে ভালো খেলা রমনদীপ সিং এই সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। আইপিএলে ভালো খেলা বিজয় কুমারও প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন। তবে বাকি দলে খুব বেশি চমক নেই। দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজেকে রঞ্জি ট্রফির ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন সঞ্জু স্যামসন। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতীয় দল এর আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছে।

এবার প্রোটিয়া সফরে তাঁর পরীক্ষা।কয়েক মাস আগে এই দক্ষিণ আফ্রিকাকেই হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এই সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যেতে পারেন ভিভিএস লক্ষ্মণ, কারণ গম্ভীর অস্ট্রেলিয়া সফরে যাবেন দলকে নিয়ে।

ভারতীয় টি২০ দল- সূর্যকুমার যাদব(অধিনায়ক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তি‌লক ভর্মা, জিতেশ শর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয় কুমার বৈশাখ, আভেশ খান, যশ দয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+