আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভার্নন ফিল্যান্ডার। দেশের হয়ে টেস্টে দারুণ সফল ডানহাতি এই পেসার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভার্নন ফিল্যান্ডার। দেশের হয়ে টেস্টে দারুণ সফল ডানহাতি এই পেসার। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ফিল্যান্ডার। ঘরের মাঠে খেলেই অবসরের সিদ্ধান্ত তারকা পেসারের।

Proteas all-rounder Vernon Philander (@VDP_24 ), has called time on an exemplary international career with the announcement of his retirement from all forms of international cricket at the end of the Test series against England in January 2020.#BigVernRetires#Thread pic.twitter.com/GqRDtXHqsx
— Cricket South Africa (@OfficialCSA) December 23, 2019

দেশের হয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ফিল্যান্ডার
সোমবার আসন্ন সিরিজে ফিল্যান্ডার অবসর নেবেন বলে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। ডেল স্টেইন- মর্কেল ও ফিল্যান্ডার এই ত্রয়ী দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে একসময় আগুন ঝড়িয়েছেন। বাকি দুই ক্রিকেটারের অবসর নেওয়ার পর এবার দেশের জার্সি তুলে রাখতে চলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্ট সিরিজ কবে?
ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ২৬ ডিসেম্বর থেকে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ শেষ হবে ২৮ জানুয়ারি। এরপর দুই দল ৩ ম্যাচের ওডিআই ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ফিল্যান্ডারের ক্রিকেট কেরিয়ার
৬০ টেস্ট খেলে ফিল্যান্ডার ২১৬টি উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট শিকার করেছেন ১৩ বার, আর ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ২ বার। দেশের হয়ে ৩০টি ওডিআইয়ে ৪১টি ও টি-টোয়ন্টিতে ৪ উইকেট পেয়েছেন এই ডানহাতি।

Click it and Unblock the Notifications