এ বি ডিভিলিয়ার্সকে অবসর ভাঙার প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত কোচ
২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরে প্রোটিয়া দলের ভালো পারফর্ম্যান্সের আশায় এবার এ বি ডিভিলিয়ার্সকে অবসর ভেঙে দেশের জার্সিতে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য প্রস্তাব দে
২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরে প্রোটিয়া দলের ভালো পারফর্ম্যান্সের আশায় এবার এ বি ডিভিলিয়ার্সকে অবসর ভেঙে দেশের জার্সিতে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য প্রস্তাব দেবেন বলে ভাবছেন দক্ষিণ আফ্রিকা দলের নবনিযুক্ত কোচ মার্ক বাউচার। সেই নিয়ে এবিডির সঙ্গে আলোচনা করে তাঁকে রাজি করাতে চান বলে জানিয়েছেন বাউচার।

বাউচারের ভাবনা
অতীতে ডিভিলিয়ার্সের সঙ্গে দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন মার্ক বাউচার। এবিডি'র সঙ্গে বাউচারের রয়াসনও দারুণ। এবার কোচ হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করে তাই প্রাক্তন সতীর্থকে দলে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল তৈরির কথা ভাবছেন বাউচার।

দক্ষিণ আফ্রিকার কোচ যা বলেছেন
বাউচার বলেন, 'বিশ্বকাপ খেলতে গেলে দেশের সেরা ক্রিকেটারদের এক দলে প্রয়োজন। আমার মতে এবিডি'র দেশের হয়ে বাইশ গজে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে। শুধু এবিডি নয় আরও কিছু ক্রিকেটারের সঙ্গেও আলোচনা করতে হবে। দেশের স্বার্থে আমার কাজ ভালো দল তৈরি করে বিশ্বকাপে পাঠানো।'

একনজরে এবিডি'র ক্রিকেট কেরিয়ার
উল্লেখ্য ২০১৮ সালে মে মাসে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এ বি লিভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন।দেশের হয়ে টেস্টে ১১৪ ম্যাচে এবিডি সংগ্রহ ৮৭৬৫রান। অন্যদিকে ওডিআইতে ২২৮ ম্যাচ খেলে সংগ্রহ ৯৫৭৭রান ও ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে সংগ্রহ ১৬৭২ রান।












Click it and Unblock the Notifications