২০২১ তে মিশন টি ২০! নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই রুদ্রমূর্তিতে স্লেজিং করলেন শ্রীসন্থ, ভাইরাল ভিডিও
২০২১ তে মিশন টি ২০! নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই রুদ্রমূর্তিতে স্লেজিং করলেন শ্রীসন্থ, ভাইরাল ভিডিও
মিশন ২০২১! রাত পোহালেই নতুন বছর। আর নতুন বছরে নতুন মিশন এস শ্রীসন্থের। আইপিএল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বোর্ডের ৭ বছরের নির্বাসনের শাস্তি কাটিয়ে সেপ্টেম্বরে মুক্তি পেয়েছেন শ্রীসন্থ। এবার নতুন বছরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে সুযোগ পেলেন। কেরালা দলের হয়ে তাঁকে খেলতে দেখা যাবে। নতুন বছরের ১০ জানুয়ারি থেকে বোর্ডের ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে তাই ক্রিকেট ফেরাকে পাখির চোখ করে এগোতে চাইছেন শ্রী। নতুন বছরে এটাই এখন তাঁর সামনে নয়া বছরের রেজোলিউশন।

আট বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শ্রীসন্থ আসেন আগের শ্রীসন্থেই। কথায় বলে মেজাজটাই তো আসল রাজা। দীর্ঘদিন পর ক্রিকেট সার্কিটে ফিরলেও ভারতের হয়ে দুবার বিশ্বকাপ জয়ী পেসারকে পুরনো মেজাজেই বোলিং করতে দেখা গেল। মুস্তাক আলিতে নামার আগে প্রস্তুতিতে আগ্রাসনের সঙ্গে বোলিং করছেন শ্রী।
প্রস্তুতি ম্যাচ হলেও ব্যাটসম্যানকে স্লেজিং করতে ছাড়লে না। লাল চোখ দেখালেন। ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় শ্রীসন্থের সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ব্যাটসম্যানের উইকেট পেতে শ্রীসন্থকে মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকবার জোরালো আবেদনও করলেন। শেষটায় বিপক্ষ ব্যাটসম্যানকে আউট করতেই তার দিকে তেড়ে গিয়ে চোখ রাঙান। রীতিমতো আউট হওয়া ব্যাটসম্যানকে সেন্ড অফও দিলেন। ফলে সৈয়দ মুস্তাক আলিতে শ্রীসন্থের উপস্থিতি উত্তাপ ছড়াতে চলেছে বলা যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications