Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: মুম্বইয়ের অধিনায়কত্ব নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন শ্রীসন্থ, জামনগরে ফের কাছাকাছি রোহিত-হার্দিক

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও, মাঠের বাইরে কিন্তু রীতিমতো চর্চায় রয়েছেন হার্দিক-রোহিহতরা। দুই তারকা ক্রিকেটারের সম্পর্ক নিয়ে মরশুমের শুরু থেকেই জল্পনা তৈরি হয়েছে। এমনকি পাণ্ডিয়ার অধিনায়কত্ব রোহিত মানতে পারছেন না, এমন তথ্যও প্রকাশ্যে আসে। এই পরিস্থিতিতে মুম্বই দ‌লের অধিনায়কত্ব নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন এস শ্রীসন্থ।

ভারতের প্রাক্তন ফাস্ট বোলার এস শ্রীসন্থ মনে করেন ভারতীয় দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই এবং রোহিত এই মরশুমমে হার্দিকের অধিনায়কত্বে খেলতে পছন্দ করবেন। নেতৃত্বের অতিরিক্ত চাপ নয়, স্বাধীন ব্যাটসম্যান হিসাবে নিজেকে মেলে ধরাই লক্ষ্য থাকবে রোহিতের।

IPL 2024

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে শ্রীসন্থ বলেন, "আমরা ক্রিকেটের ঈশ্বর, মহান সচিন তেন্ডুলকরকে দেখেছি মাহি ভাইয়ের (এমএস ধোনি) অধীনে খেলতে। আমরা বিশ্বকাপও জিতেছি। রোহিত শর্মাকে নতুন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার অধীনে খেলা নিয়ে অনেক গল্প বলা হচ্ছে কিন্তু রোহিত পছন্দ করবে পাণ্ডিয়ার অধীনে খেলতে।'

একইসঙ্গে শ্রীসন্থ আরও উল্লেখ করেছেন, 'আমি যতদূর আমি রোহিতকে জানি, তিনি অধিনায়কত্বের বোঝা ছাড়াই স্বাধীনভাবে ব্যাট করতে চেয়েছিলেন এবং অরেঞ্জ ক্যাপের অধিকারী হওয়ার জন্য। এরআগে রোহিত সামনে থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমি নিশ্চিত রোহিত পেছন থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন।' তাহলে পাণ্ডিয়া নন মুম্বই দলের এখনও চালিকা শক্তি রোহিতই। শ্রীসন্থের কথা সেই ইঙ্গিতই দিচ্ছে।

শ্রীসন্থ বলেছেন, আমি বলব আসুন পরিবর্তনের জন্য প্রস্তুত হই এবং পরিবর্তনকে গ্রহণ করি। যে ফ্র্যাঞ্চাইজির জন্যই তিনি খেলবেন, রোহিত সেখানেই নিজের সেরাটা দেবেন। আমি নিশ্চিত যে সে অবশ্যই ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তবে আমি খুব আত্মবিশ্বাসী যে সে এখন থেকে একজন চ্যাম্পিয়নের মতোই বেরিয়ে আসবে। আশা করি রোহিত আগামী ম্যাচে ব্যাট রান পাবেন।'


শ্রীসন্থের এই বক্তব্য পেশের দিনেই দেখা গেল অন্য চিত্র। আপাতত মুন্বই দল ছুটি কাটাতে জামনগরে গিয়েছে। সেখানে অবশ্য হাসি খুশি মেজাজেই একসঙ্গে দেখা গেল হার্দিক-রোহিতকে। কঠিন সময়ে নিজেদের চাপমুক্ত রাখতে জামনগরে গিয়েছে গোটা মুম্বই দল।

যদিও বৃহস্পতিবারই মুম্বই দল সূত্রে অন্য তথ্য বেরিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বইয়ের এক ক্রিকেটার সংবাদমাধ্যমে জানিয়েছেন, হার্দিকের অধিনায়কত্ব নিয়ে রোহিতের সমস্যা হচ্ছে। মাঠে হার্দিকের অনেক সিদ্ধান্ত মানতে পারছেন না রোহিত। তিনি নিজের মতামত জানাচ্ছেন। সেগুলি আবার হার্দিক শুনছেন না। তিনি নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। সেই ক্রিকেটার আরও জানিয়েছেন, রোহিত মুম্বইয়ে খুশি নন। তিনি দল ছাড়তে চাইছেন। এ বার হবে না। কিন্তু পরের বার তিনি আর মুম্বইয়ে থাকতে চাইছেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+