Ruturaj Gaikwad's Wife: ‘ভাই বলা যাবে না’, ধোনির সঙ্গে সম্পর্ক কেমন? প্রকাশ্যে আনলেন ঋতুরাজের স্ত্রী

চেন্নাই সুপার কিংস দলের অন্যতম সদস্য ঋতুরাজ গাইকোয়াড। আইপিএলে ভালো খেলার সৌজন্যে আগেই খুলেছে ভারতীয় দলের দরজা। সম্প্রতি বড় প্রোমোশনও হয়েছে ঋতুরাজের। তাঁর নেতৃত্বেই এশিয়ান গেমসে খেলতে নামবে টিম ইন্ডিয়া। লেডি লাক বোধহয় একেই বলে। আইপিএলের পরই জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার।

কয়েকমাস আগে উৎকর্ষ পাওয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিএসকে দলের এই ক্রিকেটার। ঋতুরাজ যেমন ব্যাটার, তাঁর স্ত্রী উৎকর্ষ আবার বোলিং অলরাউন্ডার।উৎকর্ষ ২০২১ সালের পর থেকে আর রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলেননি। বছর দুয়েক হলো ঋতুরাজের সঙ্গে তাঁর সম্পর্ক। দুজনকে কখনও জিমে, কখনও বা একসঙ্গে নৈশভোজ সারতে আগে দেখা গিয়েছে।

ঋতুরাজ গাইকোয়াড

স্ত্রী হওয়ার আগে থেকেই আইপিএলে সিএসকের ম্যাচে ভিআইপি গ্যালারিতে দেখা যেত উৎকর্ষকে। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর সিএসকে শিবিরের সেলিব্রেশনেও অংশে নেন উৎকর্ষ। ফলে পরিচয় হয়েছে ধোনি সহ দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাতকারে ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন সেই কথাই প্রকাশ্যে এনেছেন।

ঋতুরাজের স্ত্রী বলেন, 'এমএস ধোনির অন্যরকম মানুষ। আপনি তাঁকে ভাইয়া বা অন্য কিছু বলতে পারবেন না। আপনি যখন তাঁর সাথে দেখা করেন, আপনি তাঁকে স্যার বলে ডাকতেই পারেন। কিন্তু তিনি এত নম্র এবং মাটির কাছাকাছি থাকেন, এটা অবিশ্বাস্য। তার সেন্স অফ হিউমার আশ্চর্যজনক।'


একইসঙ্গে উৎকর্ষ বলেন, তিনি পরিবেশ পরিস্থিতি সবসময় হালকা রাখার চেষ্টা করেন। আমি তাঁর সঙ্গে দেখা করেছি এবং বাইরে গিয়েছি কিন্তু ফাইনালের পরে আমি ধোনির সঙ্গে সঠিকভাবে দেখা করার সুযোগ পেয়েছি। তিনি সবার সাথে পরিবারের মানুষের মতো আচরণ করেন। এমনকি আমি একটি পরিবারের মতো অনুভব করেছি গোটা দলটাকে। এর জন্য ধোনির অনেকটাই কৃতিত্ব রয়েছে।'

ঋতুরাজ

ঋতুরাজের স্ত্রী উৎকর্ষপাওয়ারও ২০২৩ আইপিএল ফাইনালে অহমেদাবাদে ম্যাচ উপভোগ করতে এসেছিলেন। ঋতুরাজ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই ছবিতে ঋতুরাজের পাশাপাশি উৎকর্ষ এবং মহেন্দ্র সিং ধোনিকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে।

২৪ বছর বয়সি এই মহিলা ক্রিকেটার ১৯৯৮ সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে উৎকর্ষা নাকি পুনের ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফিটনেস সায়েন্সেসে পড়াশোনা করছেন। মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+