ঋতুরাজ গায়কোয়াড়ের বিয়ে শনিবার, সিএসকে ওপেনারের হবু স্ত্রী উৎকর্ষও ক্রিকেটার
ঋতুরাজ গায়কোয়াড় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন শনিবার। পাত্রী উৎকর্ষ পওয়ার। ঋতুরাজের দীর্ঘদিনের বান্ধবী। তাঁদের সম্পর্ক মনে করা করাচ্ছে মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলির কথা। স্টার্ক ও হিলি দুজনেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেন।
ঋতুরাজের হবু স্ত্রী উৎকর্ষ পওয়ারও ক্রিকেটার। তিনিও মহারাষ্ট্রের হয়ে খেলেন। উৎকর্ষের বয়স এখন ২৪, ঋতুরাজের ২৬। উৎকর্ষ অবশ্য মহারাষ্ট্রের হয়ে ২০২১ সালে শেষ খেলেছেন। ঋতুরাজের মতো তিনিও ডানহাতি ব্যাটার।

ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের হয়েই দুবার আইপিএল খেতাব জিতলেন। ২০২১ সালে সিএসকে চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার একটি শতরান ও চারটি অর্ধশতরানের সৌজন্যে ঋতুরাজ ১৬ ম্যাচে ৬৩৫ রান করেছিলেন। এবার চারটি শতরানের সাহায্যে তিনি ১৬ ম্যাচে ৫৯০ রান করেন। সর্বাধিক ৯২।
ঋতুরাজ ও ডেভন কনওয়ের ওপেনিং পার্টনারশিপ এবার অনেক ম্যাচেই চেন্নাই সুপার কিংসের জয় নিশ্চিত করেছে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয় ঋতুরাজকে। যদিও তিনি নিজে সরে দাঁড়ান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৭ জুন থেকে শুরু। ঋতুরাজের বিয়ে ৩ জুন শনিবার। সে কারণে তিনি ওভাল টেস্টের দল থেকে সরে দাঁড়ান। ফলে স্ট্যান্ড-বাই হিসেবে পাঠানো হয়েছে যশস্বী জয়সওয়ালকে। আইপিএল ফাইনালের আসরেও হাজির ছিলেন উৎকর্ষ। ম্যাচের শেষে ঋতুরাজ ও উৎকর্ষকে কাপ হাতে এক ছবিতে দেখা গিয়েছে।

চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুই পাশে বসে ঋতুরাজ ও উৎকর্ষ ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতুরাজ ক্যাপশনে লিখেছেন, আমার জীবনের দুই ভিভিআইপি। এ জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওপেনিং পার্টনার ডেভন কনওয়ের সঙ্গেও উৎকর্ষকে নিয়ে নিজস্বী তোলেন গায়কোয়াড়।
What a memory! Thank you @ChennaiIPL 💛🏆 #Yellove #WhistlePodu #IPL2023 pic.twitter.com/McHngGLi4r
— Devon Conway (@D_Conway88) May 30, 2023
সোশ্যাল মিডিয়ায় ঋতুরাজের সঙ্গে অভিনেত্রী সায়লী সঞ্জীবের কথোপকথন দেখে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও উৎকর্ষই বোল্ড করলেন ঋতুরাজকে। উৎকর্ষ লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেসারও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ ম্যাচে ৫টি, লিস্ট এ-তে ৩৯ ম্যাচে ২৮ ও ৪৫টি টি ২০-তে ২৬টি উইকেট রয়েছে।
উৎকর্ষের সঙ্গে ঋতুরাজের সম্পর্ক দুই বছরের বলে জানা যাচ্ছে। ১৯৯৮ সালের ১৩ অক্টোবর পুনেতে জন্ম। পুনেতে তিনি এখন ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফিটনেস সায়ান্সেজে পড়াশোনা করছেন। বিয়ের পিঁড়িতে বসার আগে আইপিএল খেতাব জয় ও সেখানে উৎকর্ষের উপস্থিতি ঋতুরাজের কাছে বিশাল পাওনা। আপাতত তাঁরা নতুন ইনিংস শুরুর অপেক্ষায়।












Click it and Unblock the Notifications