ঋতুরাজ গায়কোয়াড়ের নতুন ইনিংস শুরু ক্রিকেটার-বান্ধবীর সঙ্গে, বিয়ের ছবি দেখুন

ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেটার-বান্ধবী উৎকর্ষ পওয়ারের (Utkarsha Pawar) সঙ্গে। শনিবার বিয়ে সুসম্পন্ন হয়েছে। তবে তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মেহেন্দির ছবি।

আজ সোশ্যাল মিডিয়াতেই বিয়ের ছবি পোস্ট করেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার। লিখেছেন, পিচ থেকে বিয়ের মণ্ডপে। আমাদের নতুন যাত্রার সূচনা হলো। উল্লেখ্য, ঋতুরাজ মহারাষ্ট্রের ক্রিকেটার। উৎকর্ষও মহারাষ্ট্রের হয়েই ক্রিকেট খেলেছেন।

ঋতুরাজ গায়কোয়াড়

ক্রিকেটার পাত্রের সঙ্গে ক্রিকেটার পাত্রী সাত পাকে বাঁধা পড়লেন। সে কারণে হ্যাশট্যাগে ব্যাট-বলের ছবি দিয়ে লেখা হয়েছে হোয়াট আ ম্যাচ! ঋতুরাজ যেমন ব্যাটার, তাঁর স্ত্রী উৎকর্ষ আবার বোলিং অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে।

ইভেন্ট প্ল্যানারের ভার ছিল দ্য ওয়েডিং তন্ত্রের উপর। বিয়ের ছবিগুলি তুলেছে দ্য ওয়েডিং স্টোরি। মেক আপ আর্টিস্ট অভিষেক নিম্বালকর। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেন ঋতুরাজ। উৎকর্ষর পোশাক ডিজাইন করেছে পাল্লোড। লে মেরিডিয়ান মহাবালেশ্বরে হয়েছে বিয়ের অনুষ্ঠান।

ঋতুরাজ গায়কোয়াড়

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুরাজকে ভারতীয় দলের স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছিল। যদিও বিয়ের কারণে তিনি ছুটি চেয়ে নেন। সে কারণে ইংল্যান্ডে পাঠানো হয়েছে যশস্বী জয়সওয়ালকে। ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে দারুণ ছন্দে ছিলেন।

উৎকর্ষ ২০২১ সালের পর থেকে আর রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলেননি। বছর দুয়েক হলো ঋতুরাজের সঙ্গে তাঁর সম্পর্ক। দুজনকে কখনও জিমে, কখনও বা একসঙ্গে নৈশভোজ সারতে আগে দেখা গিয়েছে। উৎকর্ষ এখন পুনের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফিটনেস সায়েন্সেজে পড়াশোনা করছেন।

ঋতুরাজ উৎকর্ষ

আইপিএল ফাইনালের আসরেও ঋতুরাজের হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন উৎকর্ষ। সোমবার রাতে দ্বিতীয়বার আইপিএল খেতাব জয়ের স্বাদ পাওয়ার পর শনিবারই বিয়েটা সেরে ফেললেন ঋতুরাজ। চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে ঋতুরাজ ও উৎকর্ষ ছবি তোলেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে।

ঋতুরাজের বয়স ২৬, উৎকর্ষর ২৪। দুজনকে গত বছর একটি জিমে দেখা গিয়েছিল। কিন্তু তারপর সোশ্যাল মিডিয়াতেও তাঁরা নিজেদের ছবি শেয়ার করেননি। আইপিএল খেতাব জয়ের পর অবশ্য ঋতুরাজ উৎকর্ষর সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। ডেভন কনওয়ের সঙ্গেও তাঁরা ছবি তুলেছিলেন।

নিজেদের প্রেমের সম্পর্ক প্রচারের আড়ালেই রেখেছিলেন দুজন। চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় আইপিএল জেতার পর ট্রফি নিয়ে ছবি পোস্ট করা হয়েছিল। ২০২১ সালের মে মাসে মারাঠী অভিনেত্রী সায়লি সঞ্জীবের সঙ্গে অনলাইন কথোপকথন থেকে দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও ঋতুকে বোল্ড করলেন উৎকর্ষই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+