IPL 2021: শেষ বলে ছক্কায় প্রথম টি ২০ শতরান ঋতুরাজের! রাজস্থানের সামনে রানের পাহাড় সিএসকে-র

আইপিএল থেকে সরকারিভাবে আজই শেষ হতে পারে রাজস্থান রয়্যালসের অভিযান। আবু ধাবিতে আজ টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস চলতি মরশুমে এই মাঠে সর্বাধিক রান তুলে ফেলেছে। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস করে চার উইকেট হারিয়ে ১৮৯ রান। শেষ ৬ ওভারে ৮৯ এবং শেষ ৫ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে সিএসকে ৭৩ রান তুলতে সক্ষম হয় ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো পার্টনারশিপের সৌজন্যেই।

রাজস্থানের সামনে রানের পাহাড় সিএসকে-র

শেষ দুই বলে শতরান পূর্ণ করতে ঋতুরাজ গায়কোয়াড়ের দরকার ছিল ৫ রান। মুস্তাফিজুর রহমানের ওভারের পঞ্চম বলটিতে কোনও রান আসেনি। শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে আইপিএল তথা টি ২০ কেরিয়ারে প্রথম শতরানটি পান ঋতুরাজ। ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০১ রানে তিনি অপরাজিত থাকেন। এই ইনিংস খেলার ফাঁকে চলতি আইপিএলে সর্বাধিক রানের মালিক হয়ে কমলা টুপি নিজের দখলে নিলেন গায়কোয়াড়়। যিনি চলতি আইপিএলের প্রথম দিকে ব্যর্থ হলেও তাঁকে লাগাতার সুযোগ দিয়ে চেন্নাই সুপার কিংস যে সঠিক কাজই করেছে তা ফের একবার প্রমাণ করলেন ঋতুরাজ। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ১৫ বলে ৩২ রান করে। জাদেজা চারটি চার ও একটি ছয় মেরেছেন।

চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার এদিনও ভালো শুরু করেন। ৬.৫ ওভারে দলের ৪৭ রানের মাথায় রাহুল তেওয়াটিয়ার বলে স্টাম্প আউট হন ফাফ দু প্লেসি। ১৯ বলে ২৫ রান করেন তিনি। সুরেশ রায়না এদিনও ব্যর্থ। মাত্র তিন রান করে তিনি তেওয়াটিয়ার পরের ওভারে প্যাভিলিয়নে ফেরেনষ তেওয়াটিয়ার বলে স্টাম্প আউট হন মঈন আলি, ১৪.৩ ওভারে দলের ১১৪ রানের মাথায়। ১৭ বলে ২১ করেন মঈন। ব্যক্তিগত ২ রান করে অম্বাতি রায়ুডু চেতন সাকারিয়ার শিকার। চার ওভারে ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তেওয়াটিয়া। সাকারিয়া ৩১ রানে ১ উইকেট দখল করেন। চার ওভারে ৫১ রান খরচ করে কোনও উইকেট পাননি মুস্তাফিজুর রহমান।

চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক ঋতুরাজ গায়কোয়াড় প্রথম তিনটি ম্যাচে ৫, ৫ ও ১০ রানে আউট হয়েছিলেন। কিন্তু খারাপ ফর্মের পরেও ঋতুরাজেই আস্থা রাখেন কোচ স্টিফেন ফ্লেমিং-সহ টিম ম্যানেজমেন্ট। এর পরের ম্যাচগুলিতে ঋতুরাজের রান যথাক্রমে ৬৪, ৩৩, ৭৫, ৪, অপরাজিত ৮৮, ৩৮, ৪০, ৪৫ ও অপরাজিত ১০১। ঋতুরাজ স্বাভাবিকভাবেই কেরিয়ারের প্রথম শতরান পেয়ে খুশি। তিনি বলেছেন, ১৩ থেকে ১৪ ওভার অবধি উইকেটে টিকে থাকাই প্রাথমিক লক্ষ্য ছিল। টাইমিং যাতে ঠিকঠাক থাকে সেদিকে নজর ছিল। ১৬০, ১৭০-এর মতো রান তোলার লক্ষ্য নিয়েই এগোতে থাকি। ১৭০-এর পরের টার্গেট স্থির করি ১৮০। ব্যাটে বলের সংযোগ ভালোই হচ্ছিল। শেষ বলে ছক্কা মারতে লেগ সাইডের শর্ট বাউন্ডারিকেই বেছে নিই। উল্লেখ্য, গায়কোয়াড় তাঁর ইনিংসে শেষ ৩০ বলে করেছেন ৭১ রান! ১২ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল ২ উইকেটে ৮৩। সেখান থেকে ১৮৯ রানে পৌঁছাল ধোনির দল। আজ ২০০তম আইপিএল ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+