IPL 2021: ঋতুরাজে মুগ্ধ বীরু-অশ্বিনরা! প্রথম টি ২০ শতরানেই একাধিক নজির গড়লেন গায়কোয়াড়
আজ আবু ধাবিতে আইপিএল তথা টি ২০ কেরিয়ারের প্রথম শতরান পেলেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংস ইনিংসের শেষ ওভারের শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০১ রানে তিনি অপরাজিত থাকেন। সেই সুবাদে অরেঞ্জ ক্যাপও দখল করেন। প্রথম তিনটি ম্যাচে ব্যর্থ হলেও পাশে ছিল টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার মর্যাদা দিয়ে চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিনি ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন।

আইপিএলের ইতিহাসে সিএসকের ব্য়াটারের হাত থেকে এল এই নিয়ে নবম শতরান। ঋতুরাজের বয়স ২৪ বছর ২৪৪ দিন। ফলে পুনের এই ওপেনার চেন্নাই সুপার কিংসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান করলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই নিয়ে সপ্তম শতরান করলেন কোনও ব্যাটার। ২০১০ সালে মুরলী বিজয় ও ২০১৮ সালে শেন ওয়াটসন সিএসকের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শতরান করেছিলেন। ঋতুরাজ সেই তালিকায় রইলেন তৃতীয় ব্যাটার হিসেবে।
Ruturaj 🔥🔥🔥. What a knock and what a player👏👏 #csk #CSKvsRR
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) October 2, 2021
আইপিএলে ঋতুরাজ গায়কোয়াড়ের আগে যাঁরা কোনও একটি মরশুমে ৫০০-র উপর রান করেছিলেন তাঁরা হলেন সুরেশ রায়না (৩ বার), ম্যাথু হেডেন, মাইক হাসি, ডোয়েইন স্মিথ, অম্বাতি রায়ুডু, শেন ওয়াটসন। চলতি আইপিএলে ঋতুরাজ ১২ ম্যাচে ৫০৮ রান করেছেন। গড় ৫০.৮০। সর্বাধিক আজকের অপরাজিত ১০১। স্ট্রাইক রেট ১৪০.৩৩। একটি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। গত বছরের আইপিএলে ঋতুরাজ ৬টি ম্যাচে ২০৪ রান করেছিলেন। সর্বাধিক ৭২। গড় ছিল ৫১, স্ট্রাইক রেট ১২০.৭১।
Remember the name.#RuturajGaikwad.
— Virender Sehwag (@virendersehwag) October 2, 2021
Special player, made for greater things. Matter of time before he dominates World Cricket. #CSKvsRR pic.twitter.com/XPp69w9tgE
সিএসকে ওপেনারের বিস্ফোরক ব্যাটিং দেখে বীরেন্দ্র শেহওয়াগ টুইটে লেখেন, ঋতুরাজ গায়কোয়াড় নামটা মনে রাখবেন। স্পেশ্যাল প্লেয়ার মেড ফর গ্রেটার থিংস! অদূর ভবিষ্যতেই তিনি বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবেন। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ টুইটে লেখেন, ঋতুরাজ দেখিয়ে দিলেন আত্মবিশ্বাস কোনও ক্রিকেটারের খেলার ধরন না বদলেও তাঁকে কীভাবে গেম-চেঞ্জার বানিয়ে দেয়। ঋতুরাজের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠানরাও। চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক ঋতুরাজ গায়কোয়াড় প্রথম তিনটি ম্যাচে ৫, ৫ ও ১০ রানে আউট হয়েছিলেন। কিন্তু দলের আস্থার মর্যাদা দিয়ে তিনি এরপর যে রান করেছেন তা যথাক্রমে যথাক্রমে ৬৪, ৩৩, ৭৫, ৪, অপরাজিত ৮৮, ৩৮, ৪০, ৪৫ ও অপরাজিত ১০১। এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৪৩ বলে, পরের ৫০ আসে মাত্র ১৭ বলে!
Ruturaj Gaikwad's acceleration through the middle overs is so good. Sign of class. He is ready to play at a higher level.
— Harsha Bhogle (@bhogleharsha) October 2, 2021












Click it and Unblock the Notifications